সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৪ উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ১২, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

 তাওহীদ তুষার :

সোমবার (১২ আগস্ট) সকাল ১০ টায় শহরের আর রহমান কমিউনিটি সেন্টারে মিলনায়তনে আরএইচস্টেপ আলোর ধারা পাঠশালা, গাইবান্ধা এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেইনিং এন্ড এডুকেশন প্রোগ্রামের (আরএইচস্টেপ) আলোর ধারা পাঠশালা’র আয়োজনে এ কর্মসূচিতে প্রায় ১০০ জন যুব-শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আরএইচস্টেপ ক্লিনিক এন্ড আলোরধারা পাঠশালা গাইবান্ধা এর একাউন্টস এন্ড এডমিন অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ খাদেমুল ইসলাম।

আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার ইয়ুথ অফিসার মোঃ তাজবিউল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ইদ্রিস আলী সরকার, প্রধান শিক্ষক, অটিজম স্কুল, গাইবান্ধা। যুবদের মধ্যে বক্তব্য রাখেন আরএইচস্টেইপ এর ইয়ুথ এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন মানিক, আনবার যাহরা সিমথী, মো.আবু বক্কর সিদ্দিক, আসফিকুর রহমান আসিফ, রঞ্জন দেবনাথ, তুবা রহমান, সামিহা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ খাদেমুল ইসলাম বলেন, সকল যুবদের জন্য আহবান- তারা সুন্দর ও সুষ্ঠভাবে কাজ করতে, নবযুগ উম্মোচন করতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে আসবে। এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতিতে যুবদের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন ।

আলোচনা সভা শেষে যুবদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সঠিক উত্তরদাতাদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

পরে যুবদের অংশগ্রহণে সচেতনতামূলক নাটিকা প্রদশন করা হয়।

এ সময় গাইবান্ধার অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের ইয়ুথ ভলান্টিয়ার ও বিভিন্ন স্কুল – কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

হাতিয়ার স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের দাবীতে জেলা শহর মাইজদীতে মনবন্ধন অনুষ্ঠিত

ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটিতে জবির তিন মুখ 

হরিরামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

চাটখিল ভীমপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনায় 

১৫বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক

ডাকবাংলোর শতবর্ষী পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ফুলছড়িতে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

লালমনিরহাটের হাতীবান্ধায় ভূয়া ডিগ্রি দেখিয়ে, চলছে চিকিৎসার নামে বানিজ্য!

পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস আজ ৮ ডিসেম্বর 

গাইবান্ধায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি সভা