বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে গুলিসহ শর্টগান-পিস্তল উদ্ধার 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ১৪, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় সড়ক থেকে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। তবে কে বা কারা এসব ফেলে গেছে তা জানা যায়নি।

বুধবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের শহীদ মহসিন সড়কের আবুল খায়ের হাওলাদারের বাড়ির সামনে থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, আবুল খায়ের হাওলাদারের বাড়ির সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে ১৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিনসহ একটি পিস্তল ও সাত রাউন্ড কাতুর্জসহ একটি শটগান উদ্ধার করেন। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন জানান, অস্ত্র ও গুলি উদ্ধার হলেও এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কীভাবে সড়কে এল সেই বিষয়ে তদন্ত চলছে। আর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

শামীম হত্যার এক মাসেও কোনো আসামি গ্রেফতার হয়নি, প্রতিবাদে সড়ক অবরোধ

গাইবান্ধায় আমীর হামযার তাফসিরে লাখো মানুষের ঢল”এক জনের ইসলাম গ্রহণ।

গাইবান্ধায় হানিফ পরিবহনের কোচ চুরি 

নোয়াখালীতে চোরকে চিনে ফেলায় নারীকে জবাই করে হত্যা,গ্রেপ্তার-২

দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে মানববন্ধন 

গাইবান্ধায় ছাত্র-ছাত্রীরা রঙ তুলিতে রাঙ্গিয়ে দিচ্ছে দেয়াল চিত্র।

জেলা বিসিডিএস’র সাবেক সদস্য সোলাইমানের স্মরণে দোয়া মাহফিল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত খলিলুর, ব্যয়বহুল চিকিৎসায় দিশেহারা পরিবার

জবি শিক্ষক সমিতির সভাপতি মোশাররফ, সম্পাদক রইছ

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন