শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে মাসজিদের ইমামকে কুপিয়ে হত্যাচেষ্টা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ১৬, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের সদর উপজেলায় এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যাচেষ্টা এবং তার বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (১৪ আগস্ট) ভোরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার এলাকায় মুফতি এমরান কাজীকে কুপিয়ে জখম করা হয় এবং বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়।

ভুক্তভোগী ইমাম মুফতি এমরান কাজী উপজেলার কালিরবাজার এলাকার রোকন কাজীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।

স্বজন ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত মুফতি এমরান কাজীর সঙ্গে জমি নিয়ে একই এলাকার ইউসুব আলী মাতুব্বরের বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার ভোরে মুফতি এমরান কাজী বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় ইউসুব আলী মাতুব্বর, শওকত মাতুব্বর, আশ্রাবালী মাতুব্বর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে এঘটনার পর বৃহস্পতিবার রাতে মুফতি এমরান কাজীর বাড়িতে হামলা চালান অভিযুক্তরা। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করেন।

এ ঘটনায় মুফতি এমরান কাজীর ভাবী বাদী হয়ে মাদারীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় তাঁতী দলের উদ্যোগে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান

জামাত-শিবির নেতার বিরুদ্ধে বিকাশ ব্যবসায়ীকে হামলা লুটপাটের অভিযোগ 

পটুয়াখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্টের শিক্ষার্থীদের মহাসড়কে বিক্ষোভ 

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গোবিন্দগঞ্জে স্বামী ও শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা 

সাদুল্লাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক গ্রেফতার 

গাইবান্ধা প্রেসক্লাব ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন

ফুলছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা

ফিস্টুলায় আক্রান্ত রোগীদের পুনর্বাসনে গাইবান্ধায় ছাগল বিতরণ