শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাকিনুর এর পরিবারের পাশে দাড়ালো বিএনপি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ১৬, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত শাকিনুর কে আর্থিক সহায়তা প্রদান ও তার পরিবারের পাশে দাড়ালেন গাইবান্ধা জেলা ও পলাশবাড়ী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

আজ ১৬ আগস্ট শুক্রবার বিকেলে ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামে নিহতের বাড়ীতে কবর জিয়ারতের সময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।নিহতের বাবা-মা স্ত্রী ও একমাত্র ছেলের খোঁজ খবর নেন ও তার পরিবারের পাশ্বে দাঁড়ানের আশ্বাস প্রদান করেন নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক,পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আঃ সামদ মন্ডল, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,গাইবান্ধা জেলা বিএনপির বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ,পলাশবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রউফ প্রধান আঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছাইফুল ইসলাম,পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল আকন্দ, কিশোগাড়ী ইউনিয়নের সভাপতি মোস্তাক আহম্মেদ,সাধারন সম্পাদক সুজন মাষ্টার,সাংগঠনিক সম্পাদক লিটন,উপজেলা যুবদল এর সদস্য সচিব রাজু আহম্মেদ, সিঃ যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর যুবদলের আহবায়ক লতিফ,সদস্য সটিব হেমাইদুল,সিঃ যুগ্ম আহবায়ক রুহুল আমিন,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সোহাগ প্রধান লিটন, পৌর শ্রমিক দলের আহবায়ক রাজু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে সরাসরি অংশ নিয়ে গত ৫ আগষ্ট বিকাল ৫টায় ঢাকার আশুলিয়া বাইবেল ওভার ব্রীজের সামনে বুকে গুলি ছেদ করে বের হয়ে সে নিহত। নিহত শাকিনুর পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ানের কিশোরগাড়ী ইউনিয়নের জালিম মন্ডল এর পুত্র।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ভারতে পালানোর সময় আটক মাদারীপুর জেলা আ.লীগের সভাপতি

ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যরা নগদ অর্থ সহায়তা প্রদান করে

ঘুড়তে বেড়িয়ে লাশ হয়ে ফিরলো ওরা ২জন

জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাতগ্রাম ইউনিয়ন শাখার নির্বাচনী তফসিল ঘোষণা

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের টিকা। দুর্ভোগে ভুক্তভোগীরা!

চাটখিল পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী

গাইবান্ধা-২ সদর আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী আরজুর উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা