শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কামরুজ্জামানের জানাজা ও দাফন সম্পন্ন  

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ১৭, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ

মো: মোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

 দিনাজপুর জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কামরুজ্জামান আক্তার এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ আগস্ট ২০২৪) বাদ আসর দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অধ্যাপক একেএম কামরুজ্জামান আক্তারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে ফরিদপুর গোরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজের পূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাঁকে গার্ড অব ওনার প্রদান করেন।

পরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজার নামাজে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, বিএনপির সম্পাদকমন্ডলির অন্যান্য সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার লোকমান হাকিম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারের সদস্য ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহন করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গরীব অসহায় ও দু:স্থ মানুষের মাঝে গাইবান্ধায়  তাঁতী দলের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

দিনাজপুরের বিরলে মাদ্রাসা কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মারপিট গুরুতর আহত-৩ 

জবিতে ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ থেকে বন্যার্থদের সহায়তায় ৮ লক্ষাধিক টাকা উত্তোলন

দিনাজপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর মহিলা পরিষদের সাবেক সভাপতি আকতার কোহিনুর ইসলাম-এর শোক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে জেলেদেরকে জরিমানা 

ফুলছড়িতে আইন শৃঙ্খলা মাসিক কমিটির সভা 

সুন্দরগঞ্জে  নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

লটারিতে বালিকা বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালকের নাম