বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মিঠাপুকুরে চড় মেরেই ক্ষান্ত না,বাগানসহ গাড়িতে আগুন! ৩০লাখের বেশি ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ২১, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে বাগানের তত্ত্বাবধায়কে চড় মেরেই ক্ষান্ত না হয়ে বাগানসহ গাড়িতে আগুন দেওয়া ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাগানের সুপারিগাছ কেটে ফেলা,বসবাসের ঘর,ফ্যান ও গ্যাসের চুলা ভাংচুর এবং গাড়িতে থাকা নগদ নয় লক্ষ টাকা,গাড়ি(ঢাকা মেট্রো-গ ১৭৪৬৮১) ও জমির কাগজপত্র পুড়িয়ে ৩০ লক্ষাধিকের বেশি ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে- গত ৫ই আগস্ট রাত আনুমানিক সাড়ে নয়টায় উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মহদীপুর গ্রামের মাহাবুবার রহমান হাজীর বাগান বাড়িতে। পাশ্ববর্তী পিরোজপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মাহাবুর রহমান ব্যবসায়িক কারণে পরিবারসহ ঢাকার মিরপুরে বসবাস করেন। ব্যবসায়িক ও বিনোদন প্রেমী চিন্তা থেকে নিজ জন্মভূমিতে তিনি বাসা বাড়ি ও কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ শুরু করেন ১০বিঘা জমিতে।

সরেজমিনে তথ্য সংগ্রহে জানা যায়- মাহাবুবার রহমানের সাথে একই এলাকার স্থানীয় বাসিন্দা সম্পর্কে ভাতিজা সাবেক সেনাবাহিনীর সাজেন্ট বদিউজ্জোহা মাহামুদ বদরুর সাথে নিবিড় সম্পর্ক বিদ্যমান ছিলো। ঘটনার দিন জায়গীর-মিয়ারহাট সড়কের দক্ষিণে গ্রামীণ রাস্তার মেঠোপথের মোড়ে তর্কবির্তক হলে হঠাৎ চড়াও হয়ে বাগানের তত্ত্বাবধায়ক মাজেদুল ইসলামের গালে চড় মারেন। চড় মেরেই অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যান এতেই ক্ষান্ত না হয়ে হামলা করেন। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলা জানা যায়-হঠাৎ আগুন দেখে হতবাক তারা।কি কারনে আগুন দেওয়া হয়েছে সে বিষয়ে তারা অবগত নন।

মাজেদুল ইসলামের বলেন- দুপুরে তাকে চড়াও হয়ে স্থানীয়দের সামনে চড় মাড়েন বদরু পওে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে যখন বাগানে তার মনিবসহ বসে আলাপ করছিলেন ঠিক সেই সময় বাগানের ঘরের বাইরে থাকা গাড়িতে ভাংচুর ও আগুনের লেলিহান শিখা দেখতে পান।

ভুক্তভোগী মাহাবুব হাজী জানান-পরিকল্পিতভাবে বাগানের প্রবেশদ্বারের কাটা তার কেটে ১৫-২০ জন ভেতরে প্রবেশ করেন দুর্বৃত্তরা।এসময় তার নির্মাধীন বাসাবাড়ি ও কমিউনিটি সেন্টারে হামলা ও ভাংচুর করেন।এসময় বদরু তার ঘরে প্রবেশ করে তাকে বাইরে বের হওয়ার নিষেধ করেন এবং তার গায়ে যাতে কেউ হাত না দেয় সেই বিষয়ে অবগত করেন।মাহাবুব হাজী জোড়ালো দাবী দিয়ে বলেন- বদরু নাটকীয়ভাবে তাকে সেভ করার চেষ্টা করছেন আর দুর্বৃত্তরা তাকে মারার জন্য চেষ্টা করেন। মূলত বদরুই এইসব দুষ্কৃতিকারীদের নিয়ে এসে ভাংচুর চালিয়েছেন।

বদরু জানান-কে বা কাহারা মাহাবুব চাচার বাগান বাড়িতে হামলা করছেন তাদের তিনি চিনেন না বরং তিনি চিৎকারের শব্দ শুনে সেখানে গিয়ে সন্ত্রাসীদের আঘাতের হাত থেকে তাকে উদ্ধার করে তার বাসায় নিয়ে আসেন। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।তার সাথে কোন পূর্ব শত্রুতা নেই এবং নিবিড় সম্পর্কের কথা স্বীকার করেন।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন-ঘটনা সংক্রান্ত বিষয়ে তিনি অবগত আছেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষা বর্জন করে দিনাজপুুরে সড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

নোয়াখালীতে বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেপ্তার

ফুলছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

৭ দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক

গোবিন্দগঞ্জে জিয়া পরিষদের পুনাঙ্গ কমিটি অনুমোদন, বিভিন্ন মহলের অভিনন্দন 

বৃষ্টিকে উপেক্ষা করে গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবীতে সর্বস্তরের জনতার মশাল মিছিল অনুষ্ঠিত  

মুসলিম উম্মাহর সুখ শান্তি ও নিরাপত্তা কামনা দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত  

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন