শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সৈয়দপুরে জামায়াতের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Admin
আগস্ট ২৩, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সৈয়দপুরে ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুমআ শহরের কাজিপাড়া জামে মসজিদের দোতলায় এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

বিশেষ অতিথি ছিলেন শহর শাখার সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। উপস্থিত ছিলেন,৷ মিডিয়া গ্রুপের নীলফামারী জেলা সহ সভাপতি শাহজাহান আলী মনন, পেশাজীবী ফোরামের উপজেলা সভাপতি ফারহান আলম। সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াত সভাপতি শরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইকবাল হোসেন।

প্রধান অতিথি বলেন, পতিত স্বৈরাচার যেন মাথাচাড়া না দিতে পারে সেজন্য জামায়াত সচেষ্ট। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যে অভিযোগ তুলে হাসিনা ও তার দোসর ভারত যেন কোনভাবেই আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে সম্প্রীতি ও সৌহার্দ্যের সমৃদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত। এজন্য সকল নেতাকর্মীদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আগামী দিনে যাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসলে তা সঠিকভাবে আঞ্জাম দেয়া যায়।

এবার হিন্দুদের জন্মাষ্টমী ও দূর্গাপূজায় জামায়াতের নেতাকর্মীদের সম্প্রীতি বজায় রাখার সৈনিক হিসেবে দায়িত্ব নিতে হবে। এর মাধ্যমে একটি মডেল সৈয়দপুরকে উপহার দেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুদ্র সেনের পরিবারকে দিনাজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাদারীপুরে ঘাস  মারার ওষুধ খেয়ে কৃষকের মৃত্যু

হরিরামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

জবিতে সাংবাদিকের ওপর হামলা, দোষীদের বিচারে ২৪ ঘন্টার আল্টিমেটাম 

পবিপ্রবি’তে পিএমবিএ প্রোগ্রামের  ওরিয়েন্টেশন ও ইফতার মহফিল অনুষ্ঠিত 

জামায়াত নেতার মুক্তির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল

ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থায় র্দুভোগে পলাশবাড়ীর কালীবাড়ী বাজারের ক্রেতা বিক্রেতা

গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন