মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ২৭, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ

মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র গণেশতলা গুলশান মার্কেটের ব্যবসায়ীদের সংগঠন গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের একটি আভিজাত চাইনিজ রেস্টুরেন্টে ১৫ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষনা করা হয়েছে। তারা হলেন আহবায়ক কবির লোদারের মোঃ আবু বক্কর সিদ্দিক, কমিটির সদস্য প্রীতি গার্মেন্টস এর মোঃ শামীম, সদস্য এ্যাপোলো গার্মেন্টস এর মোঃ জয় (রাসেল), খালিদ ফ্যাশনের মোঃ দেলোয়ার হোসেন দুলাল, এ্যাটিটিউট এর মোঃ সাইফুর রহমান রবি, দিনাজপুর এম্পোরিয়াম এর মোঃ মাসউদ হোসেন, পূর্ণতা ফ্যাশনের আল মামুনুর রশিদ, রিয়া ফ্যাশনের নুর ইসলাম রিপন, ইজি চয়েজ এর মোঃ ফারুক আজম, আল মদিনা’র মোঃ শহিদুল ইসলাম, ক্যানভাস এর মোঃ তৌহিদুল ইসলাম শিপলু, ইউনিক ফ্যাশন এর মোঃ সুজন, গুলশান ট্রেইলার্স এর মোঃ ডলার। উল্লেখ্য, গত ২৫ আগষ্ট গণেশতলা গুলশান মার্কেটে ৪৫জন ব্যবসায়ীদের উপস্থিতিতে এবং সর্বসম্মতি ভাবে মোঃ আবু বক্কর সিদ্দিককে আহবায়ক করে গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতি নামে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় এবং পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। আহবায়ক কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক। সভায় ব্যবসায়ীদের চলমান সমস্যা, আগামী পরিকল্পনা, সংগঠনকে আরোও গতিশীল করতে সাংগঠনিক কার্যক্রমকে কিভাবে বেগবান করা যায় এ বিষয়ে উপস্থিত সদস্যরা পরামর্শ দিলে সভার সভাপতি তা বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগ সবচাইতে বেশি আঘাত হেনেছে বিচার বিভাগে-ডাঃ শফিকুর রহমান

রংপুরে ইউসেপ’র আয়োজনে মাতৃভাষা দিবসে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

গাইবান্ধার সাদুল্লাপুরে ছাত্রজনতা গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এদেশের মানুষকে আওয়ামী লীগ বরাবরে ভয় পায় -বজলুল করিম চৌধুরী আবেদ

গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা ও মারপিটের অভিযোগ 

সুন্দরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা

গোবিন্দগঞ্জে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক পৌর মেয়রসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

গোবিন্দগঞ্জে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

ইউপি সদস্য জোব্বার হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালিত