বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জমি নিয়ে ভাইকে মারপিট,কথা বলায় মাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা!

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ২৮, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

মনিরুজ্জামান খান গাইবান্ধা,

গাইবান্ধা সদর উপজেলায় ১শতক সম্পত্তির ভাগাভাগিকে কেন্দ্র করে ভাইয়ে-ভাইয়ে মারপিট। কথা বলায় মাকে মাথায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা! এমনই এক বিদারক ঘটনা ঘটেছে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে।

থানার অভিযোগ সূত্রে জানা যায় বসতবাড়ির জায়গা নিয়ে ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের মনোমালিন্য চলে আসছে।

 এরই ধারাবাহিককতায় গত ২৩ আগষ্ট শুক্রবার সকালে জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও আপন ছোট ভাই কালু মিয়া (৩০) মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে কালু মিয়া ঘর থেকে লাঠি এনে তার বড় ভাই আশরাফুলকে এলোপাতাড়ি আঘাত করে। এতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

 পরে,তার মা ও আশেপাশের মানুষ এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে এতে বেশকজন ইনজুরি হয়।

জমি বিষয়ে বৃদ্ধা মা কথা বলায়,তার সামনে থাকা ছুরি দিয়ে মাথায় ছুরিকাঘাত করে তার ছোট ছেলে কালু মিয়া,ও সাথে সহযোগীতা করেন তার স্ত্রী।

এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে পাষণ্ড ছেলে। বড় ছেলের ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা আসতে থাকলে ছোট ছেলে কালু মিয়া ও তার স্ত্রী পালিয়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় আয়েশা বেগম( ৮০) কে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। (২৮ আগষ্ট) হাসপাতালে গিয়ে দেখা যায়,হাসপাতালের বেডে বৃদ্ধা আয়েশা বেগম মাথার যন্ত্রণায় ছটফট করছে। তিনি ছেলে ও ছেলের বউয়ের বিচার চান প্রশাসনের কাছে ।

এ ঘটনায় বৃদ্ধা আয়েশা বেগমের বড় ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে ওই দিনেই গাইবান্ধা সদর থানায় ২৩/৮/২৪ তারিখে একটি এজাহার দায়ের করেন।

বিবাদী কালু মিয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম বলেন এ ধরনের অভিযোগ পেয়েছি।শুনেছি জমি নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা মিমাংসা করবে।

তদন্ত চলমান,যদি মিমাংসা না হয় তাহলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ভেজাল শিশু খাদ্য রাখার অপরাধে ব্যবসায়ির এক বছরের কারদণ্ড : সোয়া লাখ টাকা জরিমানা 

মেহেরপুরে নদ-নদী পুনঃখনন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় গণশুনানি অনুষ্ঠিত 

ধাপেরহাটে বিএনপির ঐক্য শান্তি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

সৈয়দপুরে জামায়াতের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত

দিনাজপুরে গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

জবির বি ইউনিটের ভর্তি পরিক্ষা আজ, আসন প্রতি লড়বেন ১০২ জন

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত জামায়াত নেতা মাওলানা খোদা বক্সের জানাযা ও দাফন সম্পন্ন

ইসরায়েলী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় আহলে হাদীদের মানববন্ধন