বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাসে আটকে জবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মারধর

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ২৮, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ

সোয়াইব আলী, জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সাদমান সাম্য কর্তৃক এক শিক্ষার্থীকে হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার জাহিদ হাসান জনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে জনিকে রাজধানীর খিলগাঁওয়ে আল খিদমাহ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বুধবার (২৮ আগস্ট) বিকেল চারটার দিকে ক্যম্পাসের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী জনিকে প্রথমে ক্যম্পাসের সামনে অবস্থান করা বাসে আটকে রেখে ১০ থেকে ১৫ মিনিট মারধর করে। পরবর্তীতে তাকে বাস থেকে বের করে মারধর করতে করতে ক্যম্পাসের পাশে থাকা পুলিশ ফাঁড়িতে  প্রবেশ করানো হয় তাকে। এ সময় ছাত্রদল নেতা সাম্যর সাথে দশ থেকে বারো জন নেতাকর্মী উপস্থিত ছিলো।

খোজ নিয়ে জানা যায়,সাদমান সাম্য শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল এর অনুসারী। সাদমান সাম্য বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জবি শাখা ছাত্রদলের

১নম্বর সদস্য।

এ বিষয়ে হামলাকারী সাদমান সাম্য বলেন, ও(জনি) হ্যারাসমেন্ট করছিল। ওর সাথে কথা বলা হলে সে বেয়াদবি করছে মারতে আসছে। তখন সিচুয়েশন অন্যরকম হয়েছে। ওদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা জনির সাথে কথা বলতে চাইলে তিনি বলেন এই মুহুর্তে কথা বলার অবস্থা নেই।

এদিকে এ হামলার বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, এ ধরনের একটি ঘটনা ঘটেছে তা আমরা শুনেছি। যদি ঘটনা সত্যি হয়ে তাহলে আমরা তার তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।

এবিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ কর হলেও তাকে পাওয়া যায় নি।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে মাদ্রাসার শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন 

পলাশবাড়ীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তুলসীঘাট শামসুল হক ডিগ্রী (অনার্স) কলেজ গভর্ণিংবডির অভিষেক অনুষ্ঠান

কাল রাত্রি স্মরণে গাইবান্ধায় আলোর মিছিল 

গাইবান্ধায় পৃথক ২ টি বালুমহাল ঘোষাণা করে প্রজ্ঞাপন ও ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ

‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল’ -বালুয়ায় ছাত্র-জনতা

গোবিন্দগঞ্জে থানার অফিসার ইনচার্জ ও সেনাবাহিনীর কমান্ডার মহোদয়ের সাথে জিয়া পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা 

সম্পত্তির নিয়ে বিরোধ: প্রতিবেশীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন 

গাইবান্ধায় তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বগুড়ার এমপির এপিএস অসীম কুমার গাইবান্ধায় জনতার হাতে আটক