বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বন্যার্থদের সহায়তা ফান্ডে পলাশবাড়ী প্রেসক্লাবের অর্থ প্রদান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ২৯, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

দেশের বন্যার্তদের সহায়তায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের প্রচেষ্টায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩৪ হাজার ৪ শত ৪০ টাকা অনুদান প্রদান করা হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখায় নির্ধারিত হিসাব নম্বরে এসব টাকা জমা প্রদান করা হয়।

এরপরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসানের হাতে ব্যাংক প্রদত্ত কস্ট মেমো হস্তান্তার করেন সাংবাদিকরা। এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শাহ আলম সরকার, উপদেষ্টা ফেরদাউছ মিয়া, সাদেকুল ইসলাম রুবেল,পাপুল সরকার, সাইদুর রহমান প্রধান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক ফজলুল হক দুদু,শাহ আলম মিয়া, সাংবাদিক মোমেনুর রশিদ সাগর, শাহ আলম সরকার, ফজলুল হক দুদু, আশরাফুজ্জামান, মোহাম্মাদ আব্দুল মতিন, এ্যাড.আবেদুর রহমান সবুজ প্রমূখ।

পলাশবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ জানান, অন্তর্বর্তীকালিন সরকারেরর আহবানে সাড়া দিয়ে বন্যা কবলিতদের জন্য আমরা পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে একটি ফান্ড গঠনের উদ্যোগ গ্রহণ করি। এতে সর্বস্তরের মানুষ স্ব-স্ব সামর্থ অনুযায়ী সাড়া দিয়েছেন। দুই দিনের প্রচেষ্টায় আমরা আজ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩৪ হাজার চারশত ৪০ টাকা অনুদান প্রদানে সক্ষম হয়েছি। সকলের সার্বিক সহায়তায় বেশকিছু নতুন-পুরাতন কাপড় সংগ্রহ করা হয়েছে। শীঘ্রই এগুলো বন্যা দুর্গত এলাকায় পাঠানো হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

বানোয়াট অভিযোগে প্রবীণ শিক্ষকের সম্মান ও মর্যাদাহানি করে মানববন্ধন!

সেনা সদস্য রুহুল আমিনের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে: সারজিস আলম 

ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে: সারজিস আলম 

আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি  – শামসুজ্জামান দুদু

গাইবান্ধা জেলা তথ্য অফিসার আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল 

সুন্দরগঞ্জে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যার ১০ বছর পর মামলা

গাইবান্ধায় আমীর হামযার তাফসিরে লাখো মানুষের ঢল”এক জনের ইসলাম গ্রহণ।

অবশেষে ঝিমিয়ে পড়া শালমারা ইউনিয়ন পরিষদে ফিরেছে কর্মচাঞ্চল্য

শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল