সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ২, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ

 গাইবান্ধা প্রতিনিধি,

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ,গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের পার-সোনাইডাঙ্গা মৌজার ২৫ শতাংশ জমি,আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে বোরোধান লাগানোর অভিযোগ উঠেছে গোলজার গং প্রতিপক্ষের বিরুদ্ধে ।

 ২ আগস্ট বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় রাখালবুরুজ ইউনিয়নের পার-সোনাইডাঙ্গা গ্রামে আবাদি জমি দখলের ঘটনা ঘটে।

এ ঘটনায় দু’পক্ষের মধ্যে প্রতিনিয়ত দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে।

জানাযায়,পাশের বাড়ির সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল,সালিশ বৈঠক করেও তা সুরাহা হয়নি।

এরপর আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী। ঘটনাটি উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের পার-সোনাইডাঙ্গা গ্রামে,পরে নিরুপায় হয়ে মো: আ: রশিদ সরকার বাদি হয়ে বিজ্ঞ অতিরিক্ত গাইবান্ধা জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পার-সোনাইডাঙ্গা গ্রামের কাশেম আলীর ছেলে ১। তজব্বর(৪৫) সহ ,১০জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন, তারা হলেন একই গ্রামের ২।তোজাম্মেল(৪০),৩। আলামিন (২৭),

৪। আলম মিস্ত্রি (৪৫),দুদু মিস্ত্রি (৫০),আশরাফুল(২৭),মমিনুল ইসলাম(১৯), রেজাউল করিম (২০), মোছা মিনি বেগম(৩৫), মোছা রানু বেগম (২৫), মোছা মোস্তফা বেগম(৪০), কে বিবাদী করে একটি পিটিশন মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৫১৫/২৩ইং।

 সেখানে উল্লেখ্য করেন মো: আ: রশিদ সরকার পৈত্রিক ওয়ারিশ ও খরিদ সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগ-দখল করে চাষাবাদ করে আসছেন। বর্তমানে বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে বিবাদীরা আ: রশিদ সরকারের প্রায় ৩৬ শতাংশ জমির মধ্যে জোর করে ২৫ শতাংশ জমি দখলে নেওয়ার পায়তারা করছে এবং বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করছেন।

তবে,এবিষয়ে বিবাদীর সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি,

  অতিরিক্ত গাইবান্ধা জেলা ম্যাজিষ্ট্রেটের আদালত ১৪৫ ধারায় বিবাদীকে সকল প্রকার জমিতে ফসল বন্ধ রাখতে নোটিশ প্রদান করে গোবিন্দগঞ্জ থানাকে আদেশ দেন। কিন্তু বিবাদীগন আদালতের

আদেশ না মেনে জোরপূর্বক জমিতে বোরোধান লাগিয়ে দখলের চেষ্টা অব্যহ্ত রেখেছেন। এ ঘটনায় আ: রশিদ সরকার বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়,মামলার বাদি আ:রশিদ সরকার বলেন,আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও আমাদের জমিতে বিবাদীরা দলবদ্ধ হয়ে জমিতে বোরোধান লাগিয়ে বাড়িতে মহিলাদের অকথ্য ভাষায় বাড়ির সামনে গালিগালাজ করে।

এমতাবস্থায় আমার বোন নিষেধ করলে বিবাদী ১নং আসামির হুকুমে তাকে এলোপাথারী মারপিট করে ও বাড়ি ঘরে হামলা চালিয়ে ভিতরে ডুকে সিন্ধুক ভেঙে ৭ লক্ষ টাকাও স্বর্ণালংকার চুরি করে বলে থানার অভিযোগ সূত্রে জানা যায়। বর্তমানে আমাদের পরিবারের সকল সদস্য নিরাপত্তা হিনতায় ভুকছি ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে শিক্ষার্থীদের রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন

গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

মাদারীপুরের বৃদ্ধ ব্যবসায়ীকে কেন্দ্রীয় আ.লীগের সদস্য বানিয়ে যাত্রাবাড়ী থানায় মামলা

পার্বতীপুর উপজেলা ৭ নং ইউনিয়ন বিএনপি সভাপতি ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমানের জানাজা ও দাফন কার্য সম্পন্ন

মিঠাপুকুরে দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও শিক্ষার মানোন্নয়নে কর্মশালা

বেরোবির ফুটসালে প্রথমবারের মত চ্যাম্পিয়ন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ মুনতাসিম সরকার সৌরভ, বেরোবি প্রতিনিধি:

মাদারীপুরে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য আটক

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়

ফুলছড়িতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

জেলা ডিকেআইবি’র নির্বাচনের ফল বাতিল ও পুনঃতফসিলের দাবি