বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জবি শিক্ষার্থী আদনানের ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ নাটকের প্রদর্শনী

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

সোয়াইব আলী, জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী আদনান মাহমুদ সৈকত নির্মিত ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ নাটকের প্রথম প্রদর্শনী হয়।

বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নাটকটি প্রথম প্রদর্শিত হয়। নাটকটির মাধ্যমে আদনান মাহমুদ সৈকতের বঙ্গতে অভিশেখ হয়।

নাটকটিতে অভিনয় করেছে, আদনানের চরিত্রে পার্থ শেখ, জিনিয়া চরিত্রে মারিয়া হোসেন শান্ত, তারেক চরিত্রে হানিফ পালোয়ান, জেসমিন চরিত্রে তাসপিয়া ইসলাম, বন্ধু হিসেবে মুস্তাফিজ তোফা (জবি নাট্যকলা শিক্ষার্থী),বাড়িওয়ালার চরিত্রে শফিকুল ইসলাম।

পরিচালনা করেছেন আদনান মাহমুদ সৈকত, গল্পটি লিখেছেন রাবি আহমেদ শেখ, প্রযোজনা করেছেন খালেদ সজীব।

পরিচালক আদনান মাহমুদ সৈকত বলেন, ২০১৬ সাল থেকে আমি কনটেন্ট নির্মাণের সাথে জড়িত। ২০২২ সালে আমি প্রথম কনটেন্ট তৈরি করি। ২০২২ থেকে ২০২৪, দুই বছর লেগেছে আমার একটা কমার্শিয়াল কাজ করতে। কিন্তু আমি অনেক খুশি কাজ করার জন্য আমি একটা ভালো টিম পেয়েছি, যাদের সাহায্যে এই কাজটি করতে পেরেছি। আশা করি সামনে আরো ভালো কোন কাজ নিয়ে আশবো আপনাদের কাছে।

আগামী ৬ সেপ্টেম্বর দেশের স্বনামধন্য ওটিটি প্লাটফর্ম বঙ্গোতে ‘আলাদীন প্রদীপে যেভাবে দৈত্যা এলো!’ নাটকটি মুক্তি পেতে চলেছে। বক্তব্যের শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক বজলুর রহমান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভগের শিক্ষক রাগিব রহমান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়র সাধারণ শিক্ষার্থীরা।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় মাসিক সাহিত্য আসর

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে ইউনিয়ন যুবদলের আহবায়কের হাতে ওয়ার্ড বিএনপির সভাপতিকে লাঞ্ছিতের অভিযোগ

পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

বৃষ্টিকে উপেক্ষা করে গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবীতে সর্বস্তরের জনতার মশাল মিছিল অনুষ্ঠিত  

ফুলছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

গাইবান্ধায় পৌর বিএনপির ৬নং ওয়ার্ড শাখার ইফতার ও দোয়া মাহফিল

বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত 

শহীদদের স্মরণে দিনাজপুরে বৃক্ষরোপন কর্মসূচী পালিত 

জামায়াত আমিরের নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ