বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদী মার্চ কর্মসূচি পালিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার , (দিনাজপুর)

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করা হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাসপূর্তি উপলক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৪) বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক মিছিল বের হয়ে দিনাজুপর পৌরসভার মোড়, জেনারেল হাসপাতাল মোড়, লিলির মোড় হয়ে পাহাড়পুরস্থ রুদ্র চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে ফ্যাসিবাদের ঠিকানা-এই দেশে হবে না, আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে, লাখো শহীদের রক্ত-বৃথা যেতে দেবো না, ভারতী আগ্রাসন-ভেঙে দাও গুড়িয়ে দাও, দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা এসব শ্লোগান দেয়া হয়।

মিছিল শেষে রুদ্র চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ২০১৮ সালের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হারুনুর রশিদ হিমেল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা প্রতিনিধি একরামুল হক আবির।

মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা প্রতিনিধি একরামুল হক আবির, মোহাম্মদ আলী, আতিকুর রহমান শুভ, আমরিন ফায়সাল, মোসাদ্দেক হোসেনসহ বিপুলসংখ্যক ছাত্র/ছাত্রীও জনতা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে তিনটি সেতুর অভাবে ৫০ গ্রামের মানুষ দুর্ভোগে! 

গাইবান্ধায় গ্রাম উন্নয়ন কর্ম এর আয়োজনে স্বপ্ন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত 

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে শাকিল-অনিক

পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

আতঙ্কে তৃণমূল বিএনপি:নোয়াখালীতে বেড়েছে খুন ও অস্বাভাবিক মৃত্যু 

বানোয়াট অভিযোগে প্রবীণ শিক্ষকের সম্মান ও মর্যাদাহানি করে মানববন্ধন!

পলাশবা‌ড়ীতে মহাসড়কে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ 

জেলা ডিকেআইবি’র নির্বাচনের ফল বাতিল ও পুনঃতফসিলের দাবি

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আদালতের আদেশ উপেক্ষা নয়, চূড়ান্ত রায়েই সম্পত্তি ভোগ করছেন ওয়ারিশরা দাবি তুলে সংবাদ সম্মেলন