সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাদুল্লাপুরে বেহাত হওয়া সেই হাটের খাস জমি উদ্ধার চেষ্টায় প্রশাসন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ

 নিউজ ডেস্ক:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী পঁচারবাজার হাটের ৮ শতক জমি বেহাত হওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এলাকায় তোলপার সৃষ্টি হয়। এরপর বিষয়টি প্রশাসন আমলে নিয়ে তদন্ত করেন এবং সত্যতা পান । এখন অবৈধ দখলদারী উচ্ছেদ প্রক্রিয়া রাখছেন প্রশাসন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।

এর আগে ৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন ভাতগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল আউয়াল।

খোঁজ নিয়ে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পঁচারবাজার হাটের ৭৮ শতক সরকারি খাস জমি রয়েছে। এরমধ্যে ৩০৭০ নম্বর দাগে ৭০ শতক ও হাটের ডিসি রাস্তার পুর্বধারে ৩২৩৯ নম্বর দাগে ৮ শতক। এই ৮ শতক জমি স্থানীয় নাজমুল হাসান সুমন নামের এক ব্যক্তি অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে রাখছেন। সেখানে দোকান বরাদ্দ দিয়ে মাসিক ভাড়া উত্তোলন করে আসছেন তিনি।

এ বিষয়ে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ছাইদার রহমান বলেন, পঁচারবাজার হাটে অবৈধভাবে দখলদারীর হাত থেকে ওই ৮ শতক জমি উদ্ধারের জন্য গত ১৫ আগস্ট ইউএনও সহ একাধিক দফতরে অভিযোগপত্র দাখিল করা হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেটি তদন্ত করেছেন প্রশাসন। এখন জমিটি উদ্ধার অভিযানের দাবি করছি।

ভাতগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, ভাতগ্রামের মৃত ছদরুল হাসান মন্ডলের ছেলে নাজমুল হাসান কর্তৃক পচারবাজার হাটের ৩২৩৯ নম্বর দাগে ৮ শতক অবৈধভাবে ভোগদখল করে আসছে। হাট-বাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অবৈধ দখলদারকে উচ্ছেদের জন্য কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি জানান, পচারবাজার হাটের অবৈধভাবে দখল হওয়া ৮ শতক জমি উদ্ধার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিগগির উচ্ছেদ অভিযান চালানো হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

গোবিন্দগঞ্জে উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ডিউক চৌধুরী সা:সম্পাদক জহরুল 

গাইবান্ধায় বড় দিন উদযাপিত

চাটখিলে অসামাজিক কর্মকান্ডে জড়িত নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ 

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

পলাশবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক

নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক

পলাশবাড়ীর কাশিয়াবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ

ডাসারে মানবপাচার মামলার আসামি গ্রেফতার