মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাংবাদিককে তথ্য দিতে চায় না হাবিপ্রবি`র প্রকৌশলী মো.তরিকুল

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)  

                                             

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৩ সালের জুন মাসে প্রথম গেইট নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ শুরুর পর ধীরে ধীরে গেইটের কাঠামো দৃশ্যমান হলে শিক্ষার্থীরা গেইটের নকশা পরিবর্তনের অভিযোগ তোলেন। সেই সময় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় গেইটের নকশা নিয়ে অভিযোগ উঠলেও তেমন কোনো সুরাহা হয়নি।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলামের কাছে এই বিষয়ে তথ্য চাইলে তিনি সাংবাদিকদের পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে অনীহা প্রকাশ করেন।

প্রকৌশলী মো. তরিকুল ইসলামের অফিস দুপুর ১২ টায় ঢাকা টাইমস প্রতিনিধি মো. রাফিউল হুদা ও জনতার বার্তা প্রতিনিধি কামরুল হাসান গিয়ে তথ্য চাইলে তিনি এ বিষয়ে তথ্য দেননি।

এ সময় তিনি বলেন, ডকুমেন্টসহ তথ্য নিতে হলে প্রথমে রেজিস্ট্রারের অনুমতি নিতে হবে, উনি যদি বলে দেয় তাহলে আমি আপনাদেরকে ডকুমেন্টসের ছবি তুলতে দিতে পারি। তারই কথার প্রেক্ষিতে সাংবাদিকরা রেজিস্ট্রারের সাথে কথা বললে তিনি প্রকৌশলী মো. তরিকুল ইসলামকে তথ্য সরবরাহের জন্য বলেন৷ কিন্তুু এসময় প্রকৌশলী রেজিস্ট্রারকে বিভিন্ন বাধ্য বাধকতার কথা বলে সাংবাদিকদের তথ্য সরবরাহ করতে অস্বীকৃতি জানান।

তিনি সাংবাদিকদের আরও বলেন, আমি তথ্য প্রদান করতে বাধ্য না। বিগত ১৭ বছরে কেউ এইভাবে ডকুমেন্টসসহ কোন তথ্য চায়নি। আপনারা কেন চাচ্ছেন?

পরবর্তীতে বিকাল ৩ টায় আবারও বাংলাভিশন প্রতিনিধি মো. তানভীর হোসাইনসহ তার অফিসে গেলে অফিস তালাবদ্ধ পাওয়া যায়। এসময় তাকে মুঠোফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অফিস সময় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আউলিয়া পুকুর হাই উল উলুম সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষের পদত্যাগের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

ফুলছড়ির বালাসীঘাটে অবৈধ বালু ব্যবসা বন্ধের দাবীতে স্বোচ্ছার জনসাধারণ 

দিনাজপুরে ঠাকুরগাঁও বনাম নবাবগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে উদ্বোধন

ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিকের শ্লীলতাহানি, মামলা দায়ের গাইবান্ধার সাংবাদিক সমাজের প্রতিবাদ

বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ বিহীন মাদারীপুরের অধিকাংশ এলাকা

গোবিন্দগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ট্রাকের চালক-হেলপার গ্রেপ্তার

পলাশবাড়ীতে বসতবাড়ীর চলাচলের রাস্তা বন্ধ করায় দীর্ঘদিন হলো ভোগান্তিতে কয়েকটি পরিবার 

গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

গাইবান্ধায় জাতীয়তাবাদী কৃষকদলের জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা

৭০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র বিপ্লবের বিরুদ্ধে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ