শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে মানববন্ধন 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

  নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নার্সরা।

নার্সিং পেশা নিয়ে জঘন্য কটুক্তি করায় দিনাজপুর নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই মানববন্ধন কর্মনূচী পালন করা হয়। এতে যোগ দেয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সেবা তত্বাবধায়ক, সকল নার্সিং সুপারভাইজার, নার্সিং কর্মকর্তা, দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও জেনারেল হাসপাতাল সংলগ্ন নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজসহ দিনাজপুরের অন্যান্য নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা ।

শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টায় হতে বেলা ১২টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ ফটকের সামনে এই মানববন্ধন পালন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সেবা তত্বাবধায়ক, সকল নার্সিং সুপারভাইজার, নার্সিং কর্মকর্তা, দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজসহ দিনাজপুরের অন্যান্য নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এই মানববন্ধনে বক্তারা নার্সদের নিজের অস্তিত্ব রক্ষার্থে নার্সিং পেশা নিয়ে কটুক্তি বন্ধ, মহাপরিচালক পদসহ সকল পদে নার্সদের পদায়ন, বদলী বাণিজ্যসহ সকল প্রকার অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করার দাবি জানান। পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে হুশিয়ারি দেয়া হয়।

মানববন্ধনের বক্তব্য রাখেন বেনজামিন দাস, সুমন বিশ্বাস, মনিরা পারভীন, ইব্রাহিম হোসেন প্রধান, উম্মে হাবিবা প্রমূখ।

মানববন্ধনে দিনাজপুর নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক বেনজামিন দাস বলেন, আমাদের দাবি মানা না হলে পরবর্তিতে বৃহত্তর পালন করা হবে।

এদিকে সকাল সাড়ে ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও জেনারেল হাসপাতাল সংলগ্ন নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক আনিসা বেগম, সুপারভাইজার মোঃ ইউসুফ আলী, সিদ্দিক বেগম, কাজী মোঃ শাহীন, লাভলি ইয়াসমিন, মজিবর রহমান, মিনতি মারিয়া রায়, রমা রানী অদিকারী, তাবাস্মুম আরা, রুমানা লায়লা পারভীনসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে লেগেছে রে লেগেছে-রক্ত আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে-নার্স সমাজ জেগেছে, আমার সোনার বাংলায়-নার্স কেন রাস্তায়, এক দুই তিন চার-মাকসুদা তুই গদি ছাড়, এসব শ্লোগান দেয় আন্দোলনকারিরা।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

বন্যার্থদের সহায়তা ফান্ডে পলাশবাড়ী প্রেসক্লাবের অর্থ প্রদান

পলাশবাড়ীতে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান 

সাংবাদিক ফরিদের উপর হামলা-থানায় অভিযোগ

ফুলছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

দিনভর সূর্যের দেখা মেলেনি গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যসত্ম

নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা সিক্ত জহির উদ্দিন বাবর 

তুলসীঘাট শামসুল হক ডিগ্রী (অনার্স) কলেজ গভর্ণিংবডির অভিষেক অনুষ্ঠান

ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের আয়োজনে আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ 

কড়ইবাড়িয়া বাজারে অগ্নিসংযোগে ১৮ টি দোকান দুটি বসতবাড়ি পুড়ে ছাই

পলাশবাড়ীর বাহিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থী উপস্থিতি শূন্যের কোটায়