
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার আঞ্চলিক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর৷ ২০২৪) দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ দিনাজপুর জেলা উত্তর জামায়াত অফিসে রংপুর-দিনাজপুর অঞ্চলের ৫ (পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী দিনাজপুর উত্তর ও দক্ষিণ জেলা) জেলার বাছাইকৃত কর্মীদের দিনব্যাপি অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সবাপতিত্ব করেন উত্তর জেলা জামাত ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান। শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাযাতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
প্রধান অতিথি বলেন, জ্ঞানের রাজ্যে দেউলিয়া হলে চলবে না। ইসলাম প্রিয় সকল মানুষকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এবং নৈরাজ্যবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য
অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
শিক্ষাশিবিরের সার্বিক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ জেলা
জামায়তের আমীর মোঃ আনোয়ারুল ইসলাম।
কর্মী শিক্ষারশিবিরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামাতের আমীর আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা জামাতের আমীর মাওলানা ইকবাল হুসাইন, ঠাকুরগাঁও জেলা জামাতের আমীর মাওলানা আব্দুল হাকিম।
শিক্ষাশিবির পরিচালনা করেন দিনাজপুর উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর ও বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম ও জেলা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024