
নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ
কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে আটক হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ (৬৫)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিবির বাজার আইসিপিসংলগ্ন সীমান্ত এলাকায় শাহাবুদ্দিন মোল্লা নামক এক বাংলাদেশি নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন বলে জানান তিনি।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024