মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় ৩৮৭ বোতল ফেনসিডিলসহ লালমনিরহাটের পাখি আটক

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি প্রাইভেটকারে থাকা ৩৮৭ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাব। একইসঙ্গে মুক্তা আক্তার পাখি (২২) নামের এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারি মুক্তা আক্তার পাখি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম সারাডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসময় সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঝাউলার বাজার পাকা রাস্তার ওপর একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে ৩৮৭ বোতল ফেনসিডিলসহ মুক্তা আক্তার পাখিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃত পাখির বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিকে এ থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গুমানীগঞ্জ ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে থানার অফিসার ইনচার্জ ও সেনাবাহিনীর কমান্ডার মহোদয়ের সাথে জিয়া পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা 

মাদারীপুরে মাসজিদের ইমামকে কুপিয়ে হত্যাচেষ্টা

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ

রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার ছাত্রদল নেতা লিটনের মুক্তির দাবিতে মানববন্ধন

চাটখিলে হামলা মারধর ভাঙচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জবির শ্রদ্ধা 

গোবিন্দগঞ্জে এমবিএস,এস সমিতির গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত 

সাদুল্লাপুরে অপহরণের ৩ দিন পর অপহৃত পল্লি চিকিৎসক তরিকুলকে উদ্ধার

গোবিন্দগঞ্জে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে মাছ ব্যবসায়ীর মৃত্যু