শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

খাস জমি দখল করে পার্টি অফিস, ফেসবুকে পোষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১০:৪৩ অপরাহ্ণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় খাস জমি দখল করে ফুলছড়ি উপজেলা বিএনপি’র দলীয় অফিস তৈরির অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবের প্রতিবাদে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উক্ত জমির মালিকেরা। জমির মালিক জহুরুল হক ভান্ডারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল সংলগ্ন উত্তর পার্শ্বে (সোনালী ব্যাংকের সামনে) বুড়াইল মৌজার ৫২৩৪ দাগের জমিটি ভুল বসত ১ নং খাস খতিয়ানে ২ শতাংশ জমি অন্তর্ভুক্ত হয়। যা বি আর এস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে ১ নং খাস খতিয়ান ভুক্ত।

তিনি বলেন, আমাদের ক্রয়কৃত জমির মধ্যে ২ শতাংশ জমি খাস খতিয়ানে থাকায় আমরা ফুলছড়ি সহকারী জজ আদালতে মামলা করে রায় পেয়েছি। রায় পাওয়ার আগে আমরা উক্ত জায়গায় বিল্ডিং করতে গেলে প্রশাসন বাঁধা দেয়। তাই দীর্ঘদিন কাজটি বন্ধ ছিল। বন্ধ থাকা সময়ের মধ্যে আমরা কোর্টের মাধ্যমে  আমাদের ক্রয়কৃত জমিটির পক্ষে মহামান্য আদালত তিনটি ডিক্রি প্রদান করেন। গত ৩১ আগষ্ট আলহাজ মোঃ নাহিদুজ্জামান নিশাদ আমার কাছ থেকে ঘর ভাড়া নিয়ে বিএনপির অফিস করলে অসমাপ্ত কাজ করে দেয়ার জন্য আমরা কাজ শুরু করেছি।

বিষয়টি নিয়ে সোস্যাল মিডিয়াতে কিছু লোক লেখালেখি করলে সেটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই খাস খতিয়ান ভুক্ত জমিটি আমাদের। এ জমি নিয়ে যদি কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের  মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে 

ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল 

ফুলছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

ফ্যাসিস্ট হাসিনা সরকারের ইট প্রস্তত ও ভাটা নিয়ন্ত্রণ আইন বাতিলের দাবি

গাইবান্ধায় ফ্যাশন প্যালেসের উদ্বোধন

পলাশবাড়ীতে ৩১ দফা তুলে ধরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

বাবা ছেলেসহ ৩ জন গ্রেফতার গোবিন্দগঞ্জে ৪ হাজার ট্যাপেন্টাডল ও ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে কিশোরগ্যাং এর হামলায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ