শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লালমনিরহাটে কলেজ ছাত্রীকে গণধর্ষনের আপরাধে ৬ জন গ্রেফতার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ৫, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় এক কলেজ ছাত্রীকে গণ-ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের শালবন এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার সকালে ৬ জনকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

পুলিশ জানান, ওই উপজেলার উত্তর গোতামারী এলাকার এক কলেজ ছাত্রীর সাথে দইখাওয়া বাজারের কসমেটিক ব্যবসায়ী ও দক্ষিন গোতামারী এলাকার দুলাল হোসেনের পুত্র আব্দুর ছাত্তারের ভালো সর্ম্পক গড়ে উঠে। এক পযার্য়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন আব্দুর সাত্তার। এবং বন্ধুকে দিয়ে সেই ধর্ষণের ভিডিও করেন তিনি। সেই ভিডিও দিয়ে ভয় দেখিয়ে আব্দুর সাত্তার ও তার এক বন্ধু ওই কলেজ ছাত্রীকে ফের ধর্ষণ করে।

গত বৃহস্পতিবার ভিডিও ফেসবুকে ছাড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই কলেজ ছাত্রীকে নওদাবাস ইউনিয়নের শালবনে নিয়ে যাওয়া হয়। সেখানেও আব্দুর ছাত্তার ও তার বন্ধুরা পালক্রমে ওই কলেজ ছাত্রীকে গণ ধর্ষণ করেন এবং সেই ধর্ষণের দৃশ্য ভিডিও করেন। এ সময় ওই ছাত্রী অসুস্থ হলে ধর্ষকরা পালিয়ে যায়।

এমতাবস্থায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার স্থানীয় থানায় একটি মামলা দায়ের করে। মামলায় দক্ষিন গোতামারী এলাকার দুলাল হোসেনের পুত্র আব্দুর ছাত্তার, দইখাওয়া বাজার এলাকার সুলতান আহম্মেদের পুত্র রোকন, আইয়ব আলীর ছেলে রাকিবুল, খবির আলীর ছেলে আল আমিন, নজিমুদ্দিনের ছেলে রতন মিয়া সাবু, নওদাবাস এলাকার ওছমান গনির পুত্র সুলতানকে শনিবার সকালে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের পাশাপাশি ওই কলেজ ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক পৌর মেয়রসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যান আল আমিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জে ইউনিয়ন যুবদলের আহবায়কের হাতে ওয়ার্ড বিএনপির সভাপতিকে লাঞ্ছিতের অভিযোগ

হাতীবান্ধায় জামায়াত নেতার বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ

সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক গ্রেফতার

গোবিন্দগঞ্জে বাপ্পী সাইকেল ষ্টোরের আড়ালে বেচাকেনা হচ্ছে চোরাই সামগ্রী

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন

চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে গাইবান্ধার আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

সুন্দরগঞ্জে  নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুরে গুলিসহ শর্টগান-পিস্তল উদ্ধার