শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নোয়াখালীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে অষ্টমীতে কুমারী পূজা 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ১২, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ

(নোয়াখালী প্রতিনিধি) 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার অষ্টমী উদযাপিত হয় গতকাল শুক্রবার।  সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। এবার কুমারী পূজায় ছিল ভক্তদের উপচেপড়া ভিড়। গতকাল শুক্রবার নোয়াখালী জেলার  কবির হাট উপজেলার বিভিন্ন   মন্ডপগুলোতে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে শুরু করা হয় কুমারী পূজা। শেষ হয় বেলা ১টায়। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস– এই পাঁচ উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য দেওয়ার পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। এরপর পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণ করা হয়। এবারের মাতৃরূপী দেবী দুর্গার শাস্ত্রীয় নাম পূঞ্জিকা আর জীবন্ত রূপের নাম সংহিতা ভট্টাচার্য। দুর্গা পূজার পঞ্চম তিথিতে তার জন্ম। এরআগে স্নান করিয়ে ঝকঝকে শাড়ি, ফুলের মালা, মুকুট, পায়ে আলতা, কপালে টিপ ইত্যাদি পরিয়ে সাজিয়ে তৈরি করা হয় কুমারী মাকে।

কবির হাট উপজেলার বিভিন্ন  মন্ডপগুলোতে এদিন ছিল হাজার অনুরাগীর ঢল। পূজা মন্ডপগুলোতে  ঢাকের বাদ্য, কাঁসরঘণ্টা, শঙ্খের আওয়াজ আর উ লুধ্বনিতে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ।

এই বিষয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদেশ চন্দ্র পাল বলেন, কবিরহাট উপজেলায় শান্তিপূর্ণভাবে পূজা  পালিত হচ্ছে,পূজা মন্ডপ গুলোকে রয়েছে  সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ,আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং আমাদের কেন্দ্রীয় উদযাপন কমিটির ২২টি সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তে মতে কবির হাট উপজেলার ১৮টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা পালিত হচ্ছে।

এবং তিনি আরো বলেন আগামী ১৩ তারিখে পূজার কার্যক্রম সমাপ্তি হবে।

 আশা করি আমরা কবির হাট  উপজেলা শান্তিপূর্ণভাবে পূজা শেষ সমাপ্তি হবে, এবং তিনি আরো বলেন দেশে দলীয়  সরকার না থাকায় আমাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন ছাত্র সমন্বয়ক এর প্রতিনিধি দল কবিরহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং জামাত ইসলামের নেতৃবৃন্দরা, আমাদের পূজা মন্ডপগুলোতে পরিদর্শনে আসেন জাতীয়তাবাদী  দলের বিএনপির  নোয়াখালী ৫ আসনের  সমন্বয়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ  এবং নোয়াখালী জেলা বিএনপি’র সভাপতি গোলাম হায়দার বিএসসি, তিনি আরো বলেন এখন পর্যন্ত কবির হাট উপজেলায় কোন আপত্তিকর ঘটনা ঘটে নি বলে জানান তিনি।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

জাতীয় উদ্যানে জাককান‌ইবি সাংবাদিক ফোরামের একদিন

পবিপ্রবি’তে পিএমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি অনুষ্ঠান  উদযাপিত

ফুলছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

গাইবান্ধায় মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য  পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গোবিন্দগঞ্জে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত ছাত্র, আনসার, বিএনসিসি ও স্কাউট সদস্য দের মাঝে পানির বোতল ও শুকনো খাবার বিতরন অনুষ্ঠিত 

গাইবান্ধায় জনউদ্যোগের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জবি শিক্ষককে গুলি করে হত্যার হুমকি

তিন সাঁওতাল হত্যায় সাবেক এমপি কালামকে গ্রেফতার ও বিচার দাবি

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে ব্যাপক অব্যবস্থাপনা

ঝলমলিয়া হাইওয়ে থানার আয়োজনে দত্তপাড়া বাজারে গনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত