সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে জেলেদেরকে জরিমানা 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ১৪, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার জেলার তালতলী উপজেলাতে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মা ইলিশ ধরায় ৭ জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ৫ হাজার করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। এর আগে পায়রা নদীতে রাতভর নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ শিকার করে ফিরছিলেন। এমন সংবাদ পেয়ে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ পায়রা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে ৭ জেলেকে আটক করে। এ সময় জেলেদের কাছে ৩ মণ মা-ইলিশ ও ৫টি মশারি জাল ও ১৬টি কারেন্ট (৮ হাজার মিটার) জালসহ ২টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ও ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত দত্ত বলেন, প্রথমবারের মতো মুচলেকা রেখে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৭ জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, নিয়মিত অভিযান হচ্ছে। আগামী ৩রা নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আজ ঐতিহাসিক ৬ জানুয়ারি, দিনাজপুর মহারাজা স্কুল ট্রাজেডি দিবস।

গোবিন্দগঞ্জে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

দামোদরপুর ইউপিতে বরখাস্ত চেয়ারম্যানের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানকে হুমকির অভিযোগ

মাদারীপুরে গুলিসহ শর্টগান-পিস্তল উদ্ধার 

গাইবান্ধায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সাংবাদিককে মারধর করা ছাত্রদল নেতাকে অব্যাহতি

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

আবু সাঈদ বড়ো স্বপ্ন দেখেছিল বলেই আজ সে মহান-রংপুরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারী শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে মিছিলে সেস্নাগানে উত্তাল গাইবান্ধা

পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ অনুষ্ঠিত