মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের অভিযান 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ১৫, ২০২৪ ১১:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মহাসড়কে শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে নাটোর-বনপাড়া মহাসড়কের গাজিপুর বিল নামক স্থানে ঝলমলিয়া হাইওয়ে থানার অভিযান শুরু হয়েছে।

 মঙ্গলবার(১৫ অক্টোবর) সকালে নাটোর-বনপাড়া মহাসড়কের গাজিপুর বিল নামক এলাকায় অভিযান পরিচালনা করেন ঝলমলিয়া হাইওয়ে থানায় ওসি মো: মাহবুর রহমান।

এ সময় থানার এস আই,সার্জেন্ট,এ এস আই, এটিএসআই ও কন্সটেবলরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, ফিটনেস বিহীন, বেপরোয়া ও দ্রুতগতির গাড়ির কাগজপত্র চেক করেন এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন ধারায় প্রসিকিউশন প্রদান করেন এবং থ্রি হুইলার সহ কয়েকটি গাড়ি আটক করেন।

রাতের বেলাতেও মহাসড়ক গুলোতে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের ব্যপক উপস্থিতি দেখা যায়।

হাইওয়ে থানা পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে অদ্যাবধি নাটোর- বনপাড়া ও নাটোর- সিংড়া মহাসড়কে কোন প্রকার চুরি ছিনতাই ডাকাতি সংঘঠিত হয় নাই।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো:মাহবুর রহমান জানান,উর্দ্ধতন কর্মকতাদের নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ববধানে মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত 

পবিপ্রবির বিজয়-২৪ হলে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা সিক্ত জহির উদ্দিন বাবর 

গোবিন্দগঞ্জে সরকারি ঔষধ বিক্রি হচ্ছে প্রধান শিক্ষকের ফার্মেসিতে

অত্যাচার ও হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে হেমন্ত চন্দ্রের পরিবার

মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন পলাশবাড়ী বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ

দিনাজপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেফতার ১০৮

জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

লালমনিরহাটে মাদক কারবারিকে গ্রেফতার করায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন

ফেনীতে পুলিশ কর্তৃক লুট হওয়া পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার