সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সুন্দরগঞ্জে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত : গ্রেফতার ২

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২১, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে রোববার রাত ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে আব্দুল খালেক ভোলা (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে নাতি ও তার বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহত ভোলার নাতি আলম মিয়া (৩৫) ও আলমের স্ত্রী রেখা বেগমকে (৩০) আটক করেছে। নিহত আব্দুল খালেক ভোলা ওই ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দাদা আব্দুল খালেকের সাথে নাতি আলম মিয়ার বিরোধ চলে আসছিল। ফলে প্রায়ই তাদেব মধ্যে ঝগড়া হতো। রোববার রাতে বাড়িতে আলম মিয়ার বাচ্চার মলমুত্র পার্শ্ববর্তী দাদার বাড়ির উঠানে ফেলে আলমের স্ত্রী রেখা বেগম। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে আলম ও তার স্ত্রী রেখা বেগম লাঠি দিয়ে দাদা আব্দুল খালেক ভোলার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে ঘটনার পর স্থানীয়রা আলম ও তার স্ত্রী রেখাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে বাবেশিকফো’র উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত

তালতলীতে ঘের দ্বন্দ্বে সংঘর্ষ, ২পক্ষে আহত ৮

‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল’ -বালুয়ায় ছাত্র-জনতা

জবি শিক্ষার্থীদের অবরোধ, ছাত্রলীগ কর্মীকে বিভাগের কার্যক্রম থেকে বহিষ্কার

নিয়োগ বিজ্ঞপ্তি

লালমনিরহাটে জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে সোয়াবের পক্ষ থেকে রমজান উপলক্ষে প্রায় ২১লক্ষ টাকার সামগ্রী বিতরণ 

মহল্লাদার ও দফাদার নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের প্রতিবাদে সংংবাদ সম্মেলন

ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থায় র্দুভোগে পলাশবাড়ীর কালীবাড়ী বাজারের ক্রেতা বিক্রেতা

মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুখলেছুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ 

সাদুল্লাপুরে শিপন চেয়ারম্যানের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত