সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‘পদত্যাগ না করলে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না’

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ৪, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার বালাআটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গক আনোয়ার হোসেন মন্ডলের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসী বলেছেন, ‘প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডল অতিসত্বর পদত্যাগ না করলে তাকে আর বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না’।
সোমবার সকালে বালাআটা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রধান শিড়্গক আনোয়ার হোসেনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসী মানববন্ধন ও বিড়্গোভ করেন। মানববন্ধনে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক আওয়ামীলীগ দলীয় সমর্থক হওয়ায় গত সরকারের আমলে স্থানীয় এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনির ঘনিষ্ঠ সহচর মৃদুল মোসত্মাফিজ ঝন্টুকে সভাপতি করে নিয়োগ বাণিজ্য করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের দাতা সদস্য করতে এলাকার সাজু মিয়ার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে তাকে দাতা সদস্য না করে পুরো টাকা আত্মসাৎ করেন প্রধান শিক্ষক। মো. মাহাবুর রহমানের কাছ থেকে ১৬ লাখ ঘুষ নিয়ে তাকে অফিস সহকারী পদে নিয়োগ দেয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়াই সভাপতির যোগসাজসে প্রধান শিক্ষক বিদ্যালয়ের জমিতে ৫টি ঘর নির্মাণ করে সেসব ঘর বরাদ্দ দিয়ে ৪ লাখ ৬৫ হাজার আত্মসাৎ করেছেন। এছাড়া অফিস সহায়ক মো. আল আমিন, আয়া মোছা. রাবেয়া বেগম ও ঝাড়-দার বুলবুলিকে নিয়োগ দিয়ে সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিড়্গুব্ধ এলাকাবাসী মানববন্ধনে আরও বলেন, বিদ্যালয়ের লেখাপড়ার মান অত্যান্ত নিম্নগামী হওয়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার সনেত্মাষজনক নয়। গত এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে মাত্র ৪০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে।
মানববন্ধনে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির ফিরিসিত্ম তুলে ধরে এলাকাবাসীর পড়্গে বক্তব্য দেন তাজুল ইসলাম, একেএম ফজলুল হক, মো. সাজু মিয়া, জাকিরুল ইসলাম এবং ওই বিদ্যালয়ের অভিভাবক সাদা মিয়া, জিয়াউর রহমান, নয়া মিয়া প্রমুখ। বক্তারা প্রধান শিক্ষকের উদ্দেশ্যে বলেন, অতিসত্বর পদত্যাগ করুন, অন্যথায় আর আপনাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না।
এসব অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডলের সাথে সাড়্গাত করে বক্তব্য জানতে চাইলে তিনি সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ফুলছড়িতে চর এলাকায় নারী-বান্ধব আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা ও নির্মাণের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত

শেখ হাসিনা আওয়ামীলীগকে ধ্বংস করেছে দেশটাকেও ধ্বংশ করেছে আল্লামা মামুনুল হক 

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে ব্যাপক অব্যবস্থাপনা

পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার আয়োজনে দাবা প্রতিযোগিতা 

সোনাইমুড়ী দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মাকসুদ সাধারণ সম্পাদক সোহরাব নির্বাচিত 

গুলিতে রিজভীর মাথার খুলি উড়ে যায়,মায়ের অগোচরে যেত জুলাই ছাত্র-জনতার আন্দোলনে

নোয়াখালীতে ভুয়া ক্যাপ্টেন ও এডভোকেট কে আটক করেছে সেনাবাহিনী 

মহল্লাদার ও দফাদার নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের প্রতিবাদে সংংবাদ সম্মেলন

জাতির সামনে যে সংকট রয়েছে তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য- মির্জা ফখরুল

সরকারী খাল দখল করে ভবন নির্মাণ,উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন