শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর বাধের নিচ থেকে তোলা হচ্ছে বালু, হুমকিতে বাধ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ৪, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

অনেকদিনের প্রতীক্ষা ও মানববন্ধনসহ নানা কর্মসূচির পরও রক্ষা পেল না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুরের বাধ। বালুখেকোদের অবৈধ কর্মকাণ্ডের কবলে পড়ে বাধটি এখন হুমকির মুখে।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ড্রেজার বসিয়ে কার্যক্রম চালাচ্ছেন মামুন নামে এক ব্যক্তি। এ বিষয়ে তার সঙ্গে কথা বললে তিনি স্পষ্ট জানান, “দলীয় মামলা অনেক খেয়েছি, অনেক দিন বসে ছিলাম, এবার সুযোগ পেয়েছি।” তার এই বক্তব্যে স্পষ্ট, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন।

স্থানীয়রা জানান, বাধ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তারা বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বালু উত্তোলনের ফলে বাধটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং আশপাশের ফসলি জমি ও বসতি হুমকির মুখে পড়েছে।

বিশপুকুর এলাকার এক প্রবীণ বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি, অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে আমাদের বাড়িঘরও হারিয়ে যাবে।”

এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তা মুখ খুলতে চাননি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু আদৌ প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে সাধারণ মানুষের মনে।

এদিকে, পরিবেশবিদরা বলছেন, নদী থেকে এভাবে বালু উত্তোলন শুধু বাধের জন্য নয়, সামগ্রিকভাবে পরিবেশের জন্যও ভয়াবহ হুমকি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এখনই যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে বিশপুকুর বাধ যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

খুবি’তে  ইকোপ্রন প্রকল্পের স্টেকহোল্ডারদের  কনফারেন্স অনুষ্ঠিত 

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের টিকা। দুর্ভোগে ভুক্তভোগীরা!

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আঞ্চলিক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

গাইবান্ধা সদর উপজেলা জিয়া পরিষদের কমিটি গঠন

একুশ হলো শোক, গর্ব, ঐতিহ্য এবং অনুপ্রেরণার দিন : অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

প্রাইমারিতে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগ

মাদারীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষঃ নিহত ১,আহত ২

চাটখিল পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

লালমনিরহাটে জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে সোয়াবের পক্ষ থেকে রমজান উপলক্ষে প্রায় ২১লক্ষ টাকার সামগ্রী বিতরণ 

গোবিন্দগঞ্জে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক পৌর মেয়রসহ ১১ জনের বিরুদ্ধে মামলা