শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোবাইক চালক নিহত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ২৫, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে বৃহস্পতিবার প্রায় রাত দেড়টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের পিতা মৃত হামিদ মিয়ার ছেলে এবং পত্রিকা বিক্রেতা। জানা গেছে, আনিস মিয়া ঠান্ডা প্রায় ২০ বছর ধরে গাইবান্ধা শহরের বিভিন্ন জায়গায় পত্রিকা বিক্রি করেন। পত্রিকা বিক্রি করার পর প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত তিনি অটোবাইক চালান। বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় কয়েকজন অপরিচিত দুর্বৃত্ত যাত্রী সেজে স্টেডিয়ামের কাছে যাওয়ার কথা বলে তার অটোবাইকে ওঠে পড়ে। সেখানে যাওয়ার পর ওই দুর্বৃত্তরা আনিসের কাছে ধস্তাধস্তি করে অটোবাইকের চাবি চায়। তিনি চাবি দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ছোড়া বের করে আনিসের পেটে এলোপাথারিভাবে আঘাত করার পর পেটের নাড়িভুড়ি বের করে অটোবাইক নিয়ে ছিটকে পড়ে। এসময় আনিস অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভোরবেলা ওই সড়কে চলাচলকারী এক পথচারী আনিসকে অজ্ঞান অবস’ায় পড়ে থাকতে দেখে তাকে চিনতে পেরে তার বাড়িতে খবর দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে আনিস মারা যান। এ বিষয়ে গাইবান্ধা পত্রিকা বিতানের স্বত্তাধিকারী আব্দুর রহমান জানান, আনিস দীর্ঘদিন ধরে গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রি করে আসছেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল হক তালুকদার জানান, স্টেডিয়াম এলাকায় এক যুবক দুর্বৃত্তের আঘাতে নিহত হওয়ার খবর পেয়েছি। এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ড. মাসুদুল হক’কে অভিনন্দন জানিয়েছে সমাজসেবক বাদশা চৌধুরীসহ দিনাজপুরের কবি সাহিত্যিক

দিনাজপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে ময়লা অপসারণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমান ভ্যান কার্যক্রমের উদ্বোধন

ছয় দফা দাবিতে গাইবান্ধায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি

গ্রাহকের ৩ কোটি টাকা টাকা নিয়ে উধাও এসিসিএফ ব্যাংক

ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধে  প্রতিপক্ষের লাঠির আঘাতে ১ জন নিহত

পলাশবাড়ীতে ভয়াবহ আগুন বসতবাড়ীসহ ভূষিভুত গরু মৃত্যু : ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ

মিথ্যে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন  ‎ 

ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থায় র্দুভোগে পলাশবাড়ীর কালীবাড়ী বাজারের ক্রেতা বিক্রেতা