বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ১৫, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় উভয়পক্ষের অন্তত: ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামের ফসির আকন্দের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের করতোয়া নদীর চরের কিছু আবাদি জমি নিয়ে আব্দুল মজিদ ও আমিরুল ইসলাম লোকজনের বিরোধ চলে আসছিল। ওই জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল মজিদ(৬৫), আমিরুল ইসলাম(৪৮), তাজেল আকন্দ(৫০), আলমগীর হোসেনসহ (৪৫) উভয়পক্ষের অন্তত: ১০ জন আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।

এছাড়া গুরুতর আহত একই গ্রামের আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দকে (৫০ আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজীমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী আহতরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের মাঝে প্রবাসী মাসুদ আলমের ত্রাণ বিতরণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন  গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

শামীম হত্যার এক মাসেও কোনো আসামি গ্রেফতার হয়নি, প্রতিবাদে সড়ক অবরোধ

ট্রাকে যাচ্ছিল দুই জেলায় ৩০ কেজি গাঁজা,গ্রেফতার- ৩ 

গাছের সাথে এ কেমন শত্রুতা পলাশবাড়ীতে রাতে আধারে গাছ কর্তন 

ইজতেমায় মুসল্লিদের সুচিকিসার জন্য গাইবান্ধা জেলা বিএনপির ফ্রি মেডিকেল ক্যামপ ও চিকিৎসা সেবা

গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে’ -দিনাজপুরে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল

মাদারীপুরে মাসজিদের ইমামকে কুপিয়ে হত্যাচেষ্টা

সাদুল্লাপুরে সন্তানের প্রলোভন দেখিয়ে নিঃসন্তান গৃহবধু কে ধর্ষন

পলাশবাড়ী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত