শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকন’কে সংবর্ধনা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ, যুগ্ন-সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম জুয়েল, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

মজলিসের খাবার খেয়ে ২শ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 

সাদুল্লাপুরে ভিজিএফ,র স্লিপ না পাওয়ায় মেম্বরের ভাইকে মারধর 

গোবিন্দগঞ্জে পল্লী বাজার বিপণন ও প্রদশর্নী কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ডিউক চৌধুরী সা:সম্পাদক জহরুল 

গাইবান্ধা জেলায় ৭ মাসে নারী-শিশু ধর্ষণের শিকার -৯২ জন”বাড়ছে ডিভোর্স -মামলা।

গাইবান্ধায় বিএনপির তিন সংগঠনের সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মসভা

দিনাজপুর বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত

সাঘাটা ইউপি চেয়ারম্যানের নামে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় বিএনপি-জামায়াত সংঘর্ষ

গাইবান্ধায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত