মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শাশুড়ীকে বাচ্চা নিতে বলায় মারধর ও নির্যাতনের শিকার নাসরিন আক্তার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৩, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ

আবুহাসান (আকাশ), হাতীবান্ধা লালমনিরহাটঃ

সংসারের কাজের চাপে কোলের শিশু সন্তানকে একটু সামলাতে বলায় নির্মম নির্যাতনের শিকার হয়েছেন নাসরিন আক্তার (২২) নামে এক গৃহবধূ। শাশুড়ি ও দেবরের সম্মিলিত মারধরে গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ইফতারের পর শিশু সন্তানকে নিয়ে গৃহস্থালি কাজ করতে হিমশিম খাচ্ছিলেন নাসরিন। ইফতার পরবর্তী ব্যস্ততার মাঝে কাজ শেষ করতে সমস্যা হওয়ায় তিনি তার শাশুড়ি রেজিনা বেগমকে অনুরোধ করেন বাচ্চাটিকে কিছুক্ষণ কোলে নিতে। এই সামান্য অনুরোধেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাশুড়ি রেজিনা বেগম ও দেবর জিয়ারুল। একপর্যায়ে তারা নাসরিনের ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর করেন।

নাসরিন আক্তার হাতীবান্ধার পূর্ব সারুডুবি এলাকার আইয়ুব আলীর মেয়ে। দুই বছর আগে পশ্চিম বেজগ্রাম এলাকার রেজাউলের সাথে তার বিয়ে হয়। ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি ও দেবর বিভিন্ন অজুহাতে নাসরিনের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গতকালের ঘটনা সেই ধারাবাহিক নির্যাতনেরই এক চরম বহিঃপ্রকাশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে নাসরিনের পরিবারের পক্ষ থেকে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ভূমি ও জীবনের নিরাপত্তা চেয়ে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ

সাংবাদিকদের সাথে জামায়াত নেতার মতবিনিময় ও ইফতার মাহফিল

কোটা আন্দোলনে পোস্ট দিয়ে তোপের মুখে পবিপ্রবির অধ্যাপক 

পবিপ্রবি’তে প্রথমবারের মতো পালিত হল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কালচারাল নাইট 

সম্মেলনকে কেন্দ্র করে মাদারীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,বোমা বিস্ফোরণ

দিনাজপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল, সম্পাদক পলাশ

ঘাসফুলের  দায়িত্বে অর্পা ও অরনি 

পলাশবাড়ীতে স্বচ্ছ প্রক্রিয়ায় ৬ টি  মহল্লাদার শূন্য পদে নিয়োগ সম্পন্ন 

গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত