রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শেখ হাসিনা আওয়ামীলীগকে ধ্বংস করেছে দেশটাকেও ধ্বংশ করেছে আল্লামা মামুনুল হক 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ

শেখ হাসিনা আওয়ামীলীগকে ধ্বংস করেছে দেশটাকেও ধ্বংশ করেছে আল্লামা মামুনুল হক 

মো:মেহেদী হাসান ফুয়াদ

 দিনাজপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে, দেশটাকেও ধ্বংশ করেছে। হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আগস্ট বিপ্লবের বিজয়কে আমাদের ধরে রাখতে হবে।

রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৪) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সু-স্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখা।

গণসমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে আমাদের ধরে রাখতে হবে।

বৈষম্যহীন একটি সমাজ গড়তে সব সম্প্রদায়ের মানুষকে আমাদেরকেই নিরাপত্তা দিতে হবে। সহিংসতা কিংবা দেশবিরোধী সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে যে প্রাণহানি হয়েছে তার চেয়ে বেশী হয়েছে শেখ মুজিবের ৩ বছরের শাসনামলে।

 শেখ হাসিনা আওয়ামীলীগ যেভাবে উপস্থাপন করেছে এই আওয়ামী লীগ আগামী দিনে মানুষের কাছে কিভাবে মূখ দেখাবে?

মামুনুল হক বলেন, শেখ হাসিনা একজন চরম মানসিক রোগি ছিল।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন। তারা জনগনকে ক্ষোভের মুখে দাড় করিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাননি। কিন্তু শেখ হাসিনা ছাত্র-জনতার বিপ্লবের মুখে দল ও নেতা-অনুসারীদের হুমকির মুখে ফেলে ক্ষোভের মূখে দাড় করিয়ে স্বার্থপরের মতো নিজেকে আর বোনকে নিয়ে সব লাগেজ ভর্তি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তিনি বলেন, এই পরাজিত শক্তি আবার ছোবল দিতে পারে। তাই তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।

আল্লামা মামুনুল হক তার বক্তব্যের শেষে ঐক্যবদ্ধ হয়ে সকলকে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত বিধান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের আহবান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জালাল আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা এনামুল হক মুসা।

গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সভাপতি আ স ম শামসুল বারি, হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শরিফুল ইসলাম প্রমূখ। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

এদিকে দিনাজপুরের বিভিন্ন উপজেলার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার হাজার-হাজার মানুষ দলে দলে যোগ দেন এই গণসমাবেশে। ফলে ইনস্টিটিউট মাঠের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাদুল্লাপুরকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবিতে মানববন্ধন 

পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

অবশেষে ঝিমিয়ে পড়া শালমারা ইউনিয়ন পরিষদে ফিরেছে কর্মচাঞ্চল্য

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

পলাশবাড়ীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমীতে বর্ণাঢ্য র‌্যালী

যারা আপনাদের সর্বনাশ করবে-তাদের নাম প্রকাশ করে দিন

গাইবান্ধায় ইউনিয়ন যুবলীগ সভাপতি মারুফ হাসান গ্রেফতার 

পরীক্ষার আসন ছেড়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন, ২৪ ঘণ্টার আল্টিমেটার নইলে আত্মহত্যা

সভাপতি রাজু – সাধারণ সম্পাদক রাকিব পলাশবাড়ীতে উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন 

পলাশবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসানকে চট্টগ্রাম বিভাগে বদলী