রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ধনুয়াখলা মাওলানা  আলী আহাম্মদ ( র:) পাঠাগার উদ্বোধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৮, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ

পবিপ্রবি  প্রতিনিধিঃ

‘বেশি বেশি বই পড়ি-আদর্শ জীবন গড়ি’ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা  সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা আদর্শ গ্রামে মবিন চেয়ারম্যানের বাড়িতে  মাওলানা  আলী আহাম্মদ (র.) পাঠাগার উদ্বোধন করা হয়। মাওলানা আলী আহাম্মদ দীর্ঘ  সময় ধরে  পঞ্চায়েত কমিটি এবং ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি শতবর্ষী ধনুয়াখলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং বহুমুখী উন্নয়নের কর্ণধার ছিলেন। তিনি একজন প্রখ্যাত আলেম এবং সমাজ সংস্কারক ছিলেন।

৭ ডিসেম্বর (শনিবার) বিকালে মাওলানা  আলী আহাম্মদ (র.) স্মৃতি স্মরণ করে তার চতুর্থ প্রজন্মের আলোকিত সন্তান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুজাহিদুল ইসলাম পাঠাগারের ভিত্তি স্থাপন করেন।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন  মাওলানা মোঃ মকবুল আহমেদ। প্রধান  অতিথি হিসেবে উপস্থিত হয়ে  ধনুয়াখলা সিনিয়র ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল হযরত মাওলানা  হাফেজ আহমেদ পাঠাগারটির উদ্বোধন ঘোষণা করেন।

পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মুজাহিদুল ইসলাম বলেন’ “সমাজকে আলোকিত করার জন্য বই পড়ার বিকল্প নেই। এটি গতানুগতিক শুধু পাঠাগার নয়। সমাজকে এগিয়ে নেওয়ার সময়োপযোগী বহুমুখী কর্মসূচি নিয়ে কাজ করবে।”

প্রধান আলোচক  চারবার জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত এআইপি বলেন, “জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞানের বাহন বই। বইয়ের আকর পাঠাগার। বই বিমুখতা আমাদেরকে বর্বর করে তুলছে। জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতির উৎকর্ষতার জন্য আমাদেরকে অবশ্যই বই পড়তে হবে। বই না পড়ার জন্য  আমাদেরকে ব্যাক্তি জীবন থেকে  জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেসারত দিতে হচ্ছে। সিলেবাস বা পাঠ্য পুস্তকে সীমাবদ্ধ থাকলে চলবেনা। জ্ঞানের অসীম সমুদ্রে বিচরণ করতে হবে। আধুনিক স্মার্ট  চৌকস যোগ্য বিশ্ব নাগরিক হতে হলে বইকে জীবন সঙ্গী করতে হবে।”

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  অধ্যাপক মোঃ আলী আশরাফ খান, সাবেক অধ্যাপক মোঃ আবদুস সাত্তার, হাফেজ মোঃ মাজহারুল ইসলাম, মাওলানা আবদুর রহমান, মোঃ জাকির হোসেন, আবদুল কুদ্দুস, সমাজসেবক মুন্সি ফয়েজ আহমেদ, সমাজসেবক মোঃ আনিসুজ্জামান ভূইয়া, সাধারণ মানুষের বিশ্বস্ত বন্ধু আবদুল মবিন, মোঃ অলি মাস্টার, মহসিন কামাল প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পাঠাগারের ২০২৫-২০২৬ (দুই বছর) এর জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান। দোয়া ও মোনাজাতের মাধ্যমে পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানের সম্পন্ন হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সাঘাটা ইউপি চেয়ারম্যানের নামে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি গাইবান্ধা প্রতিনিধি

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ

রহস্যজনক ভাবে পলাশবাড়ীতে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি

নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অবনতি, খাদ্য সংকট- সাপ আতঙ্কে নাকাল  

ট্রাকে যাচ্ছিল দুই জেলায় ৩০ কেজি গাঁজা,গ্রেফতার- ৩ 

পলাশবাড়ী‌তে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

পবিপ্রবিতে প্রথমবারের মতো গবেষণা উৎসব-২০২৫

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

পলাশবাড়ীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করলেন নাজমুল আলম