বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জবি শিক্ষক সমিতির সভাপতি মোশাররফ, সম্পাদক রইছ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১২, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. কুতুব উদ্দিন ও ড. রুমানা তাছমিন এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কার্যনির্বাহী পরিষদের সকল পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আজম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, কোষাধ্যক্ষ হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য হিসেবে ১০ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইঁয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু লায়েক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাছির আহমাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তারেক বিন আতিক।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দিনাজপুরে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত

গাইবান্ধার ৭৫নং রেলগেট এলাকায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ডাকবাংলোর শতবর্ষী পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধায় যুবদল নেতা সুজন বহিষ্কারে রাজনৈতিক অঙ্গন কি ভাবে নিচ্ছেন

গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

চীনের হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন 

পটুয়াখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্টের শিক্ষার্থীদের মহাসড়কে বিক্ষোভ 

গোবিন্দগঞ্জে টিসিবি কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ জন

নোয়াখালীতে চোরকে চিনে ফেলায় নারীকে জবাই করে হত্যা,গ্রেপ্তার-২