বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১৬, ২০২৫ ১২:৫০ পূর্বাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

 দিনাজপুরে আগামী ২৫ জানুয়ারির কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের উদ্যোগে মিছিল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি বুধবার বিকেলরেলওয়ে স্টেশন চত্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর সিরাজুস সালেহীন ও কামরুল ইসলাম রাসেলের নেতৃত্বৃে এক মিছিল বের হয়ে শহরের স্টেশন রোড, লিলির মোড়, জেল রোড, মডার্ণ মোড়, চারুবাবুর মোড়, মারদহপট্টি, নিমতলা, মুন্সিপাড়া, জেনারেল হাসপাতাল মোড়, পৌরসভার মোড় হয়ে পুনরায় রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়।

মিছিলে দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, শহর জামায়াতের সাবেক আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মোঃ রেজাউল করিম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবর রহমান, জামায়াত নেতা এ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের ১২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্রশিবির শহর শাখা, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার অন্যান্য দায়িত্বশীল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলের পূর্বে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মহাদ্দিস ডক্টর এনামুল হক। এ সময় তিনি সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। পাশাপাশি আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে বিপুলসংখ্যক নেতাকর্মীকে কর্মী সম্মেলনে উপস্থিত করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি ২০২৫ দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের মাঝে প্রবাসী মাসুদ আলমের ত্রাণ বিতরণ

গোবিন্দগঞ্জে টিসিবি কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ জন

গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি আ’লীগ নেতা শাহ সারোয়ার কবির দিনাজপুরে গ্রেফতার  

সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন

সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক গ্রেফতার

সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

নাগরিক সংগঠন জনউদ্যোগের আন্তর্জাতিক নারী দিবস পালন

পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষের নিকট ছাত্রদলের স্মারকলিপি

আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণে নতুন রূপে ‘ইয়েস গ্লোবাল’ এর যাত্রা শুরু