শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি উম্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ করেন-মামুনুর রশিদ 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর চাটখিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি উম্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন আমানত শাহ মিয়াজী মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হারেছ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় উম্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী সংসদীয় আসনের মনোনয়নপত্র প্রত্যাশী

মামুনুর রশিদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার মোঃ নূর নবী, বিএনপির নেতা মাহবুব আলম, খুলনা ফুলতলা এম.এম কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন শামীম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান কনক, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোরশেদ আলম, শাহাদাত হোসেন রুবেল, মিরপুর সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, শাহ পরান, ছাত্রদল নেতা রাকিব হাসান রাজ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মামুনুর রশিদ মামুন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি কে জয়যুক্ত করার জন্য নেতাকর্মী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরোও বলেন দলের যত বড় নেতাই হউক না কেন! দলীয় শৃঙ্খলা বিরোধী কোন কর্মকাণ্ড করলে বা দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কাজ করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এটা আমার কথা নয় এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। সভা শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগ সবচাইতে বেশি আঘাত হেনেছে বিচার বিভাগে-ডাঃ শফিকুর রহমান

গোবিন্দগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের কন্যা বিদায় উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠিত 

‎লালমনিরহাটে বিজিবি’র অভিযানে মাদক ও চিনিসহ বিভিন্ন মালামাল জব্দ

চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে তালুককানুপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্য্যালয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

দিনাজপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সরকারি বিদ্যালয়ের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সরকারি বিদ্যালয়ের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ঠিকাদারের  হুমকি ॥ গাইবান্ধা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ