শনিবার , ৮ মার্চ ২০২৫ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে তালুককানুপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্য্যালয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৮, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

 গাইবান্ধার গোবিন্দগঞ্জে তালুককানুপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্য্যালয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জামালপুর হাটে বিএনপির অস্থায়ী কার্য্যালয়ে গত রাতে অনুমান দেড়টার দিকে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটে। রাতেই সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন।

জামালপুর হাট ও বাজারের নৈশ প্রহরী আবিদুল ইসলাম জানান, অনুমান দেড়টার দিকে ২০/২৫ জনের এদদল দুর্বৃত্ত লাঠি সোটা হাতে, মুখোশ মাস্ক ও হেলমেট পড়ে উক্ত বিএনপির অফিসে হামলা চালায়। আমি ঘটনা জানতে পেরে এগিয়ে গেলে দূর্বৃত্তরা আমাকে ভয় দেখালে ভয়ে আমি ঘটনাস্থল থেকে সরে আছি।

জেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাদেকুর রহমান রহমান সাংবাদিকদের বলেন, আমরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ মিলে জামালপুর হাট ও বাজারে বিএনপির অফিস নিয়ে দলীয় কার্য্যক্রম চালিয়া আসছি।

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি পার্টি অফিস ভাংচুর, লুটপাট ও ছবি, প্যানায় আগুন দেয়াকরা হয়েছে। তখন ৯৯৯ এ কল দিয়ে আমি পুলিশ কে অবহিত করি।

এক প্রশ্নের জবাবে সাদেকুর রহমান বলেন, আমরা মনে করছি আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ মন্ডলের নেতৃত্বে পরিকল্পিত ভাবে এ হামলাকান্ড ঘটনা হয়েছে।

তিনি আরো বলেন এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সহ ভাংচুর বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এখনো অভিযোগ পাইনি পাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত