শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধা আড্ডা’য় এক ও ঐক্যবদ্ধ হয়ে গাইবান্ধার মানুষের সেবায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১৫, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক 

গাইবান্ধাবাসীদের এক ও ঐক্যবদ্ধ হয়ে গাইবান্ধার মানুষের সেবায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকাস্থ গাইবান্ধাবাসীদের সামাজিক সংগঠন গাইবান্ধা আড্ডা, ঢাকা’র সদস্যরা। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামলী রিং রোডের প্রিন্স বাজারের প্রিন্স কিচেন-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আলোচনা সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন বিশিষ্টজনরা।

গাইবান্ধা আড্ডা সূত্র জানায়, শুধুমাত্র ঢাকায় বসবাসরত গাইবান্ধাবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে ২০২২ সালে গঠিত হয় গাইবান্ধা আড্ডা। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির উদ্যোগে প্রায়শই বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক এহতেশাম রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন শফিকুল আলম রতন। হামদ ও নাত পরিবেশন করেন এস কবীর প্রিন্স ও রিপন চৌধুরী। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নোমান। তিনি বিগত সময়ে গাইবান্ধার যেসব ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং সকল গাইবান্ধাবাসীর আগামী দিনে সুন্দর জীবন ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী মামুন এবং সমাজসেবক মো. মাহমুদ মোত্তাকিম মন্ডল।

বিকেলে আলোচনায় অংশ নেন এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ্ নুরুল কাদির কলি, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সেকেন্দার আযম আনাম, সাবেক অতিরিক্ত সচিব ওহেদুন্নবী সূর্য, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ, প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির খোকন, আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তাইফুল আলম রোজ, বিশিষ্ট নদী গবেষক প্রকৌশলী তাজমিলুর রহমান, বিশিষ্ট অ্যাডভোকেট ও সমাজসেবক সানোয়ার হোসেন নওরোজ, জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক পিংকি এবং জাতীয় নারী ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার ও ফুটবল প্রশিক্ষক শরীফা খাতুন অদিতি। আলোচনা শেষে সকল বক্তারা গাইবান্ধাবাসীদের এক ও ঐক্যবদ্ধ হয়ে গাইবান্ধার মানুষের সেবায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সানোয়ার হোসেন নওরোজ, রাশেদুল ইসলাম চঞ্চল, রওশন এ রহমান, সিদ্দিকুর রহমান সেলিম, শফিউর রহমান হারুন, শফিকুল আলম রতন, শাহজাহান হোসেন, এস কবীর প্রিন্স, শাহাদাত হোসেন মন্ডলসহ অনেকে।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি এহতেশাম রফিক উপস্থিত সকল অতিথিদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যারা সার্বিক দায়িত্ব পালন করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সফল ও সুন্দর করতে নিবেদিত প্রাণ হয়ে মেধা ও শ্রম কাজে লাগিয়েছন তাঁদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় প্রান্তিক নারীদের মাসব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা শুরু

জমি নিয়ে ভাইকে মারপিট,কথা বলায় মাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা!

চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ২য় বর্ষ 

জতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

গৌরনদীর খাঞ্জাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল

বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

দিনাজপুরে বিনামূল্যে চক্ষু ক্যাষ্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত 

ডিসি অফিসে চাকরির ভাইভা দিতে এসে ২২ জন   পরীক্ষার্থী আটক

সাদুল্লাপুরে জামাতে ইসলামীর অফিস উদ্বোধন 

গাইবান্ধায় গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা