রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ১৩, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন, দিনাজপুর জেলা শাখা । শনিবার (১২ এপ্রিল) দিনাজপুর গোড়-এ শহিদ কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে মিছিল টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দিনাজপুর গোড়-এ শহিদ কেন্দ্রীয় মসজিদে এসে শেষ হয়।

এ মাদ্রাসা শিক্ষকেরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সমাবেশে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন, দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওঃ একরামুল হক বলেন, ‘আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। এখন গাজার যে অবস্থা এ সময় জিহাদ ছাড়া উপায় নেই।’

বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রজ্জাক বলেন, ‘আমাদের এখন বক্তব্য দেওয়ার সময় নয়। আমরা অনেক সমবেদনা, একাত্মতা দেখেছি।আমাদের এখন অ্যাকশনে চলে যেতে হবে। আমরা মুসলিমদের একত্রিত হতে হবে। আমেরিকার দূতাবাস ঘেরাও করে লাভ নেই। আমাদের মুসলিম দেশগুলোকে জাগাতে হবে।ইরান, ইরাক, সৌদি আরব, মিসরকে জাগাতে হবে। এখন পর্যন্ত ইন্টেরিম সরকারকে কোনো বিবৃতি দিতে দেখলাম না। এখন ফিলিস্তিনের ওপর হামলা হত্যা চলছে, কিছুদিন পর দেখবেন আপনাদের ওপর হামলা হবে। এরপর সৌদি, মিসরও পার পাবে না।’

বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন, দিনাজপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম বলেন, ‘মুসলিমবিশ্ব আজ নিজেদের মাঝে বিভেদ নিয়ে ব্যস্ত আছে। আমাদের ভাইয়েরা-বোনেরা আজ মারা যাচ্ছে কিন্তু আমাদের মুসলমানরা বদর আর উহুদের শিক্ষাকে ভুলে যাওয়ার কারণে কিছুই করতে পারছে না। বাংলাদেশসহ সব মুসলিম দেশকে শক্তিশালী হতে হবে। আমাদেরকে আত্মনির্ভর হতে হবে। এমন অবস্থানে যেতে হবে যাতে আমরা আর কোনো দেশের ওপর নির্ভর করতে না হয়, চাই সেটা অস্ত্র হোক বা কোনো পণ্য।

এই সময় উপস্থিত ছিলেন সভাপতিঃ জেলাশাখা-দিনাজপুর মাওঃমোঃ একরামুল হক, সম্পাদক দিনাজপুর ও সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি-ঢাকা মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, সাংগঠনিক সম্পাঃ জেলা শাখা-দিনাজপুর ও প্রচার সম্পাঃ কেন্দ্রীয় করিটি-ঢাকা মাওঃ মোঃ আব্দুর শরশীদ সরকার, যুগ্ম-ও শাখা-দিনাজপুর মাওঃ মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পা-জেলা শাখী-দিনাজপুর মাওঃ মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সম্পা-জেলা শাখা দিনাজপুর মাওঃ মোঃ আঙুল মুঈদ অধ্যক্ষঃ আব্দুল মুঈদ, অধ্যক্ষ, অগটোর, মোহাঃ ফামিল মাদরাসা- দিনাজপুর মাওঃ মোঃ আহসান হাবিব সভাপতি, বীরগঞ্জ উপজেলা শাখা-দিনাজপুর,মাওঃ মোঃ রুহুল আমিন শাহ, সভাপতি, বীরগঞ্জ উপজেলা শাখা-দিনাজপুর, আওঃ মোঃ আবুল কাশেম সম্পাদক,বীরগঞ্জ উপজেলা শাখা দিনাজপুর মাওঃ মোঃ মকবুল হোসেন ,সম্পাদক, বিরল উপজেলা শাখা-দিনাজপুর মাওঃ মোঃ নূরুল ইসলাম, সম্পাদক, ফুল বাড়ী উপজেলা শাখা-দিনাজপুর মাওঃ মোঃ আব্দুল ওহাব, সম্পাদক, কাহারোল উপজেলা শাখা-দিনাজপুর মাওঃ মোঃ লোকমান হাকিম প্রমুখ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

গাইবান্ধায় যুবদল নেতা সুজন বহিষ্কারে রাজনৈতিক অঙ্গন কি ভাবে নিচ্ছেন

এইচআর ক্লাবের উদ্যোগে “বাংলাদেশের কোম্পানি আইন ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস” শীর্ষক  ওয়েবিনার  অনুষ্ঠিত

পলাবাড়ীতে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

​গোবিন্দগঞ্জে বাঁশের বেড়া দিয়ে ৪০ পরিবারের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগ

কুড়িগ্রামে নাগরিক অধিকার ও মৌলিক স্বাধীনতা বিষয়ক ইন্টারজেনারেশন ডায়লগ সেশন অনুষ্ঠিত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আটক ১

গাইবান্ধায় মাদ্রাসা সুপারকে লাঞ্চিত করে চাঁদা দাবি, থানায় অভিযোগ

জাতির সামনে যে সংকট রয়েছে তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য- মির্জা ফখরুল

গাইবান্ধা আড্ডা’য় এক ও ঐক্যবদ্ধ হয়ে গাইবান্ধার মানুষের সেবায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত