বুধবার , ৭ মে ২০২৫ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

প্রিপেইড মিটার স্থাপন বন্ধে বিক্ষোভ সমাবেশ ও নেসকো অফিস ঘেরাও

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ৭, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় গণবিরোধী প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বুধবার বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়। স্থানীয় পাবলিক লাইব্রেরির সামনে বিক্ষোভ সমাবেশ শেষে নেসকো-২ অফিস ঘেরাও করা হয়।

সংগঠনের সহ-সভাপতি দেবল কুমারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান, অর্থ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুবর রহমান, একেএম নুরুন্নবী সরকার প্রমুখ।

বক্তারা পতিত সরকারের দোসর গাইবান্ধা নেসকো-১ ও ২ এর নির্বাহী প্রকৌশলীদের অপসারণ, গ্রাহকদের অতিরিক্ত বিল দিয়ে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপন হলে মূল বিল ছাড়া প্রতিমাসে জনগণের পকেট থেকে প্রতিগ্রাহকের প্রায় ১৬৮ টাকা অতিরিক্ত বিল দিতে হবে। বিল ট্যাক্স ভ্যাট ছাড়া এই টাকা গাইবান্ধায় মাসে প্রায় ১২ কোটি টাকার মত জনগণের টাকা অপচয় হবে।

বক্তারা আরও বলেন, দুর্নীতিগ্রস্ত নির্বাহী প্রকৌশলী ডিভিশন-১ ও ২ এবং কর্মকর্তা-কর্মচারীদের কারণে টেণ্ডার ছাড়া স্থানীয় কিছু সুবিধাবাদীর সহায়তায় প্রিপেইড মিটার লাগানোর পায়তারা করছে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচার করতে হবে ও অতিরিক্ত বিল করে গ্রাহকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ এবং ওই সব মামলা প্রত্যাহারের দাবি জানান। তাই প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিল করে মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

জবিতে চীনে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গাইবান্ধায় জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে পলাশবাড়ী চ্যাম্পিয়ন

দিনাজপুরে কারিগরি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

বাড়ছে তিস্তার পানি, উপায় না পেয়ে ছয়টি জলকপাট খুলে দিতে বাধ্য পানি উন্নয়ন বোর্ড ‎

চাটখিল পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

পবিপ্রবিতে ‘ভবিষ্যতের নেতাদের জন্য অনুপ্রেরণা মূলক রোল মডেল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত 

লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা বিরুদ্ধে

নোয়াখালীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে