
রংপুরঃ
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’-এই প্রতিপাদ্য নিয়ে

০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ইউসেপ বাংলাদেশ রংপুর অঞ্চলের আয়োজনে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বনার্ঢ্য কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির শুরুতেই সকালে ইউসেপ রংপুর অঞ্চলের আওতাধীন ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট, ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ও ইউসেপ রংপুর টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থী-প্রশিক্ষনার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দিবসের বার্তা সকলের নিকট পৌঁছে দিতে একটি র্যালি অনুষ্ঠিত হয়। ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি ইউসেপ আঞ্চলিক কার্যালয় থেকে শুরু হয়ে রংপুর – ঢাকা মহাসড়কের বারো আউলিয়া মোড় ধান গবেষণা ইনস্টিটিউট প্রদক্ষিণ করে পুনরায় ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট প্রাঙ্গণে শেষ হয়।
র্যালিতে নারীর অধিকার, সাম্যতা, ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের বার্তা সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রশিক্ষনার্থীরা।
রেলি শেষে দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সুইং মেশিন অপারেশন ট্রেডের প্রশিক্ষক মোছা. সাহানা বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ রংপুর অঞ্চলের টিম লিডার-সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট মো. সোলাইমান।
সভায় ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সফল নারী উদ্যোক্তা ও আস্থা বুটিকস এর স্বত্বাধিকারী নাফিসা সুলতানা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট এর প্রধান মো. মিজানুর রহমান, ইনচার্জ-সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট মো. এবাদুর রহমান, প্রোগ্রাম এ্যাসোসিয়েট মোছা. রেহানা পারভীন। এছাড়াও আলোচনা সভায় ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ও ইউসেপ রংপুর টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে নারীর সাফল্যের প্রতীক শপিংমল শীর্ষক একটি রম্য বিতর্ক, কবিতা-আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিয়োগিতা শেষে বিজয়ী শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা।
এছাড়াও ইউসেপ রংপুর অঞ্চলের আওতায়ধীন আরও দুইটি শিক্ষা প্রতিষ্ঠান ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল ও ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলে দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


















