সোমবার , ৯ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‎লালমনিরহাটে ১৫ বিজিবি’র হাতে মাদকসহ আটক-১

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৯, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ

‎আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর টহলদল কতৃক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে।

‎গত রোববার (০৮ মার্চ) লালমনিরহাটের আদিতমারী ও কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে এসব মাদক জব্দ করা হয়।

‎​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার পূর্ব দিঘলটারী এলাকায় অভিযান চালিয়ে সেলিম রহমান শাহিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক সেলিম লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

‎​অন্যদিকে, একই দিন রাতে ফুলবাড়ী সীমান্তের চান্দের বাজার এলাকায় অপর এক অভিযানে চোরাকারবারীদের ফেলে যাওয়া ১৩৬০ পিস ইয়াবা এবং ২ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে গংগারহাট বিওপির টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।

‎এ বিষয়ে ​১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক আসামির বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিজিবির এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে জেলা বিএনপি নেতা সানোয়ার হোসেন দিপুর ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ

পবিপ্রবি’তে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত 

জবি শিক্ষার্থীদের অবরোধ, ছাত্রলীগ কর্মীকে বিভাগের কার্যক্রম থেকে বহিষ্কার

জম্মদিনের ভালোবাসায় সিক্ত যুবনেতা, তারেক আল মাসুম

সাঘাটায় ঘুড়িদহ ইউনিয়ন  বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত  

গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

গাইবান্ধায় পূর্ব শত্রুতার জেরে ভাঙচুর লুটপাটের পর হামলার অভিযোগ

সাংবাদিকদের সাথে জামায়াত নেতার মতবিনিময় ও ইফতার মাহফিল

জীবিকার তাগীদে ইতালি গিয়ে; ফিরলেন লাশ হয়ে

রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর বাধের নিচ থেকে তোলা হচ্ছে বালু, হুমকিতে বাধ