সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফুলছড়ি থানা পুলিশ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ১২, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে তারা তাদের দায়িত্ব পালন শুরু করেন। এসময় ফুলছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা থানায় গিয়ে পুলিশ ও সেনা সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কর্মবিরতির পর পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক কাজে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সমন্বয়ক খোরশেদ আলম, আতিকুর রহমান শান্ত, জাহিদ, সুমন, শ্রাবণ, মুকুল, পারভেজ, শুভ প্রমুখ। শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী, সাংবাদিক ও সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিফুজ্জামান বসুনিয়া  বলেন, ‘আমরা জনগণের সহযোগিতা প্রত্যাশা করছি। এখন জনগণের সেবা করার জন্য আমরা প্রস্তুত।’ তিনি আরও বলেন, রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৬৫ শতাংশ 

জাককানইবিতে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

নবনির্বাচিত এমপি লিংকন’কে গোবিন্দগঞ্জ থানার পক্ষ থেকে  ফুলের  শুভেচ্ছা

ডাসারে র‌্যাবের অভিযানে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ১

মৌলবাদীদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়নি : সাজ্জাদ জহির চন্দন

গাইবান্ধা জেলা তথ্য অফিসার আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

বার বার অভিযান হলেও থেমেনেই পলাশবাড়ীর প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধ এমএমবি ইটভাটা

পলাশবাড়ীতে প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন পালিত 

জাতীয়তাবাদী কৃষক দল গাইবান্ধা শহর শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি

বরগুনায় শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার