বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ছাত্র-জনতাকে গণহত্যার প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ১৪, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ

এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধিঃ 

কোটা সংস্কার,বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ও যারা এমন কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বিএনপি। সারা দেশের ন্যায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়েছে। সারা বাংলাদেশে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা,গুম,খুন,হত্যা ও শেখ হাসিনা সহ তার দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শার্শা উপজেলার বাগআঁচড়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

১৪ আগস্ট বুধবার ৩টায় বি এন পি’র সাবেক সাংসদ ও দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে বাগআঁচড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বি এন পি অনুসারীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন ছাত্র আন্দোলন কখনো বিফলে যায় না। কিন্তু স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের নির্দেশে পুলিশ মেধাবী ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। ছাত্রলীগ,যুবলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।বক্তারা বলেন সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এই দায় এড়াতে পারেন না। সারা বাংলাদেশে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা,গুম,খুন,হত্যা ও খুনি হাসিনা সহ দোসরদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম ও অত্যাচার চালানো হয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।

এসময় বাগআঁচড়া, কায়বা ও শংকরপুর ইউনিয়ন বিএন পি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

অবশেষে ঝিমিয়ে পড়া শালমারা ইউনিয়ন পরিষদে ফিরেছে কর্মচাঞ্চল্য

আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি উপর হামলা, আটক ১

গোবিন্দগঞ্জে ময়লা অপসারণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমান ভ্যান কার্যক্রমের উদ্বোধন

এইচআর ক্লাবের উদ্যোগে “বাংলাদেশের কোম্পানি আইন ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস” শীর্ষক  ওয়েবিনার  অনুষ্ঠিত

শপথ গ্রহন করলেন গাইবান্ধার সাত উপজেলার নির্বাচিত জামায়াতে ইসলামীর আমীরগণ

আ.লীগের সেই ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগ! 

নোয়াখালীতে  বন্যায় পানি বন্দী প্রায় এক লাখ মানুষ

গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেই, পানি বন্ধি ২১ লাখ মানুষ

গাইবান্ধায় ১৭ ঘন্টা পর মিললো কিশোরীর মরদেহ”সন্দেহভাজন মাসুদ পলাতক!