বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মহিমাগঞ্জের রংপুর চিনিকল সহ বন্ধ সকল চিনিকল চালু ও চিনি শিল্প ধ্বংসকারীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ২১, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার তথা গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিল মহিমাগঞ্জ আধুনিকায়ন করে পুনরায় দ্রুত চালু করার দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহিমাগঞ্জের আয়োজনো মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তার সাথে বিগত সরকারের শাসনামলে চিনিশিল্প ধ্বংসকারী মন্ত্রী, আমলা ও অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেটের বিচার এবং বন্ধ হয়ে থাকা রংপুর চিনিকল সহ বন্ধ সকল চিনিকল চালুর দাবী করা হয়।

২১ আগষ্ট বুধবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি পালন করে। এ সময় ওই চিনিকলের চাকুরী হারানো শ্রমিক-কর্মচারী, আখচাষী, শিক্ষকসহ বিভিন্ন পেশার অর্ধ সহস্রাধিক মানুষ এতে যোগদান করে একাত্মতা ঘোষণা করেন।।

মানববন্ধন কর্মসূচিতে অশীতিপর আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান উপসি’ত ছিলেন।

চিনিকল প্রধান ফটক এলাকায় শুরম্ন হলেও মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে পরে কর্মসূচিটি গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে পৌঁছে যায়।

আব্দুর রহিম বোরহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, গোবিন্দগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ওমর ফারুক, অয়ন সুলতান, মহিমাগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সাজ্জাদ হোসেন সাগর, আতিক শাহরিয়ার শান্ত, পলাশ ইসলাম জয়, সামিউলস্নাহ শাহ ফকির। এছাড়াও বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা, আলহাজ্ব মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মোসত্মাফিজুর রহমান দুলাল, রংপুর চিনিকলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য তৈয়ব হোসেন, মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হুদা রতন, শ্রমিক নেতা ফারুক হোসেন ফটু, কৃষক নেতা আতাউর রহমান নান্নু প্রমূখ।

বক্তারা বলেন, গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এ চিনিকলটিকে রাজনৈতিক কারণে বন্ধ করে দেয়া হয়েছিল। এই চিনিকলের চাইতে দুই তৃতীয়াংশ কম আখের যোগান নিয়েও পাশের জেলার চিনিকলটি চালু রাখা হয়েছে। এই বন্ধ হয়ে যাওয়া চিনিকলের আখ দিয়েই ওই কারখানাটি বর্তমানে চালু রয়েছে। তারা বলেন, অবৈধ চিনি ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে বিগত স্বৈরাচারী সরকার চিনিশিল্পকে ধ্বংস করার খেলায় মেতেছিল। অবিলম্বে ওই অশুভ চক্রকে সনাক্ত করে বিচারের আওতায় এনে সকল বন্ধ চিনিকল আধুনিকায়নের মাধ্যমে চালু করতে হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষঃ নিহত ১,আহত ২

পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা আজাদুল ইসলাম

তালতলী একাডেমিক সুপারভাইজার ছুটির নামে করছে ফাঁকিবাজী

ধনুয়াখলা মাওলানা  আলী আহাম্মদ ( র:) পাঠাগার উদ্বোধন

হাতীবান্ধা নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের নবীণবরণ, কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ‎

জেলা শিল্পকলা একাডেমির স্মরণে সরোজ দেব

মুসলিম উম্মাহর সুখ শান্তি ও নিরাপত্তা কামনা দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত  

চাটখিলে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শান্তি মিছিল

স্নাতকোত্তর সম্পন্ন ও অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

গাইবান্ধায় মাসব্যাপী বাণিজ্য মেলা  স্থগিতের আদেশ হাইকোর্টের