রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ইবনে সিনা ট্রাস্টের স্টাফরা নিজ অফিসেই লাঞ্ছিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ১, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

ইবনে সিনা ট্রাস্টের স্টাফরা নিজ অফিসেই লাঞ্ছিত 

গত ২৭ আগস্ট মঙ্গলবার বেলা আনুমানিক ১২ টার দিকে ইবনে সিনা ট্রাস্ট ও ইবনে সিনা ফার্মাসিটিক্যালের সুবিধা বঞ্চিত কিছু স্টাফ  (সিনিয়র):এসি: ম্যানেজার ও সমন্বয়ক মাকসুদের নেতৃেত্ব মিছিল নিয়ে ইবনে ট্রাস্টের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেন ।  তারা সদস্য প্রশাসন সদরুল ইসলামের পদত্যাগ সহ ১৬ বছরের বৈষম্য,দমন,নিপীড়ন,বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্লোগান দিতে থাকেন ।

এসময় তাদের জোরপূর্বক সরিয়ে দিতে গেলে ট্রাস্টের পারচেজ ম্যানেজার ইবাদত হোসেন ধাক্কা -ধাক্কির এক পর্যায়ে নিজে নিজে পরে গিয়ে হালকা ব্যথা পান ।  কিছুক্ষণ পর তিনি সহ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সমন্বয়ে  একদল গিয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয় । এসময় কিল-ঘুষি,ধস্তাধস্তি সহ লাঠিসোঁটা নিয়ে  হামলার ঘটনা ঘটে । ট্রাস্টের পারচেজ হেড জাহিদুর রহমান, সিনি:এজিএম শফিকুল ইসলাম, এজিএম কামরুল হাসান, সিনি:এসি:ম্যানেজার রফিকুল ইসলাম সহ প্রমূখ কর্মকর্তার ইন্ধনে হামলার ঘটনা ঘটে । মূলত,তাদের নেতৃত্বে কতিপয় কর্মচারী  লাঠিশোটা হাতে বর্বরোচিত কায়দায় হামলা চালায় ও শোডাউন দিতে থাকে ।  একপর্যায়ে তারা আন্দোলনকারীদের ওপর ঝাপিয়ে পরে সমানে কিল-ঘুষি মারতে থাকেন ।

এসময় ইবাদত হোসেন, মাসুম বিল্লাহ, রেদোয়ান, আনোয়ার, দেলোয়ারকে বেশি সক্রিয় থাকতে দেখা যায়।

তাদের হামলা করতে বাধা দিতে গেলে কেউ কেউ আহত ও শারীরিকভাবে লাঞ্ছিত হন । এমনকি পরবর্তীতে হামলায় বাধা প্রদানকারীদের

বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইবনে সিনার সুনাম অক্ষুন্ন রাখতে এই হামলাকারী ও দুর্নীতিবাজ চক্রের জিম্মিদশা থেকে মুক্ত করার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। সেই সাথে গত এক দশকের বেশি সময় ধরে চলা স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

উল্লেখ্য যে,priyodeshnews.com এ ” ইবনে সিনায় এখনো সক্রিয় স্বৈরাচারের দুর্নীতিবাজ সিন্ডিকেট ” এ মর্মে তদন্ত  রিপোর্ট ছাপালে ট্রাস্টের চুক্তিভিত্তিক ডিরেক্টর আনিসুজ্জামান পুলিশ পাঠিয়ে ও নানা রকম হুমকি-হয়রাণি করে সাংবাদিককে হেনস্তা করেই যাচ্ছেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত
গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সরকারি বিদ্যালয়ের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সরকারি বিদ্যালয়ের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

‘ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা’র ৫ম বর্ষপূতি পালন

দিনাজপুরে সকাল থেকে চলছে বাস ধর্মঘট

গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বন্যার্তদের সহায়তায় আইডিইবি দিনাজপুর জেলা শাখার অনুদান প্রদান

গাইবান্ধার সাদুল্লাপুরে ইউনিয়ন পরিষদে হামলা, ভাংচুর আহত গ্রাম পুলিশকে  হাসপাতালে ভর্তি

দিনাজপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম

গোবিন্দগঞ্জ পৌরসভায় ২টি উন্নয়নমূলক রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

হরিরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

পলাশবাড়ীতে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত