রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাদুল্লাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ ও মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ৩, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা::

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কামালের ভিটা নামক স্থানের বিল থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ৩ নভেম্বর রবিবার বিকালে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ অভিযান পরিচালনা কালে ২টি শ্যালো মেশিন, বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২ টি ট্রাক্টর ১ টি ভ্যেকু, ৩ লাখ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় প্রায় ৫-৬শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

জানা যায়, ঐ এলাকার একটি প্রভাবশালী একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আবাদি জমি থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এ কারণে প্রতি বছরই বর্ষার মৌসুমে পাইকার কামালের ভিটা এলাকার কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলে জানান এলাকাবাসীরা।

সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে জড়িতদের কাউকে পাওয়া যায়নি। তবে বালু সরবরাহ কারী ২ জনের নিকট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তবে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

চাচাতো-জ্যাঠাতো ভাইয়ের কলেজে অধ্যক্ষের নিয়োগ বাণিজ্যের অভিযোগ এলাকাবাসীর

আগামীর বাংলাদেশ হবে সাম্যের  -জামায়াত আমীর

তারেক জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা কমিটির অনুমোদন

তারেক জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা কমিটির অনুমোদন

মাদারীপুরে সরকারি জায়গা দখল করে পাঁকা ভবন নির্মাণ

বেরোবির সাংবাদিকতা বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত

মাদারীপুরে ডাকাতের গুলিতে আহত ৮,গণপিটুনিতে২ ডাকাতের প্রাণহানি

ছাত্রছাত্রীদের নাস্তার বরাদ্দ ৩০ টাকা দিতেন ২০ টাকা বর্তমানে সেটিও দিচ্ছেননা মহিলা বিষয়ক কর্মকর্তা

মানবিক ধজির উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দেশীয় বন্দুকসহ ফুলছড়িতে ডাকাত সাইফুল গ্রেফতার

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান দিনাজপুর মহিলা পরিষদের