সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জমিজমা বিরোধে গাইবান্ধার ফুলছড়িতে বাড়িতে হামলা, স্বর্ণালংকার লুটপাট

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ৪, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের চর কাতলামারি গ্রামে জমিজমা নিয়ে চলমান বিরোধের জেরে চিহ্নিত সন্ত্রাসী দলের হামলায় ওমর ফারুক ও রফিকুল ইসলামের বাড়িতে ভয়াবহ লুটপাট চালানো হয়েছে। অভিযোগ রয়েছে, সন্ত্রাসী শাহ আলমের নেতৃত্বে ময়েজ উদ্দিন, ওমর আলী, শফি আলম, জহুরুলসহ প্রায় ২০ জনের একটি দল প্রকাশ্যে এই হামলা চালায়। হামলার সময় বাড়ির সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

হামলাকারীরা রফিকুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা, ১ লক্ষ ৮২ হাজার টাকা স্বর্ণালংকার, দেড় ভরি স্বর্ণের গহনা এবং ওমর ফারুকের বাড়ি থেকে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। লুটের সময় ওমর ফারুকের ছোট ভাই বাধা দিতে গেলে তাকে হাত-মুখ বেঁধে মারধর করা হয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০ অক্টোবর একই সন্ত্রাসীরা তারেক জিয়া প্রজন্ম দলের সহ সাংগঠনিক সম্পাদক নিরব সহ তার পরিবারের উপর হামলা, সাতজনকে বেধড়ক মারধর করে, যার ফলে তারা গুরুতর আহত হন এবং বর্তমানে গাইবান্ধা সদর জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, তবে তারই ধারাবাহিকতায় আজ আবারও এই হামলা চালানো হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে সাসেক প্রকল্পে ফুটপাত বেদখল : ভোগান্তিতে সর্বস্তরের মানুষ

গোবিন্দগঞ্জে শত্রুতায় পুড়লো ৫টি বসতঘর, থানায় অভিযোগ

গোবিন্দগঞ্জে স্বামী ও শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা 

ফুলছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

আদালতে প্রাঙ্গণে অনিয়ম -ঘুষ- দূর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ধাপেরহাটে মৎস্য জীবিদলের আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত 

গাইবান্ধায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

শাশুড়ীকে বাচ্চা নিতে বলায় মারধর ও নির্যাতনের শিকার নাসরিন আক্তার

জোবায়েরপন্থীদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান গাইবান্ধায় সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবি

আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গাইবান্ধায় গণফোরামের বিক্ষোভ সমাবেশ