বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দুমকীতে স্মরণসভা। 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ২৭, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

 

চলতি বছরের জুলাই -আগস্টে  বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা করেছে দুমকী উপজেলা প্রশাসন। বুধবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুমকী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান, দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা প্রমূখ। আলোচনা সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও  শহিদদের স্মরণে  স্মৃতিচারণ করেন তাদের পরিবারের সদস্যরা। এ সময় শহিদ মিলনের পরিবারের পক্ষ থেকে  তার স্ত্রী এবং শহিদ জসিম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে তার বাবা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এছাড়াও আহতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দুমকি প্রেসক্লাবের সদস্য ও (বিএমএসএফ) দুমকি শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান,ও মোঃ সাইফুল ইসলাম। আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন বিএনপি, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় কুটির শিল্প মেলায় হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা : হাসপাতালে ভর্তি : গ্রেফতার ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাকিনুর এর পরিবারের পাশে দাড়ালো বিএনপি

আল-মামুন হত্যা মামলায় নির্দোষ জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ সভা অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  

বৃষ্টিকে উপেক্ষা করে গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবীতে সর্বস্তরের জনতার মশাল মিছিল অনুষ্ঠিত  

গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

পলাশবাড়ীতে জিয়া পরিষদের উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল 

চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

এদেশের মানুষকে আওয়ামী লীগ বরাবরে ভয় পায় -বজলুল করিম চৌধুরী আবেদ